News Flash

  • Home
  • Uncategorized
  • Haunted house : ভূতের বাড়ির রূপ ধারণ করল কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র
Image

Haunted house : ভূতের বাড়ির রূপ ধারণ করল কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই।। এ যেন এক বিরল দৃশ্য ! হাসপাতালে বিদ্যুৎ এর বদলে জ্বলছে হারিকেন। ভূতের বাড়ির রূপ ধারণ করা হাসপাতালটি হল ডুকলী আর ডি ব্লকের অন্তর্গত কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। কাঞ্চনমালা এলাকায় দীর্ঘদিন ধরেই বিদ্যুতের সমস্যা চলেছে।বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত কাঞ্চনমালা প্রাথমিক হাসপাতালে চিকিৎসাধীন রোগীরাও। হাসপাতালে যেখানে বিদ্যুতের ব্যবস্থা নেই সেখানে রোগীরা কতটুকু চিকিৎসা পরিষেবা পাবে তা আর বলার অপেক্ষা রাখে না।

কাঞ্চনমালা সহ পাশাপাশি আরও কয়েকটি এলাকা প্রচন্ড বিদ্যুৎ সমস্যায় ভুগছে । অন্যদিকে কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিদ্যুৎ চলে গেলে রোগীদের সামনে হারিকেন জ্বালিয়ে রাখা হয়। বিদ্যুৎ চলে গেলে মাত্র দুই থেকে তিনটি হারিকেন জ্বালিয়ে রাখা হয় । হাসপাতালটি সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন হয় থাকে। দেখলে মনে হয় যেন এটি একটি ভূতের বাড়ি। এই হাসপাতালটিতে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা হিসেবে একটি জেনারেটর থাকলেও সেটি জ্বালানির অভাবে বন্ধ হয়ে পড়ে আছে।

ফল ভোগ করতে হচ্ছে হাসপাতালে হাসপাতালে চিকিৎসা পরিষেবার নিতে আসা রোগীদের। হাসপাতালে পুরুষ এবং মহিলা ওয়ার্ডে শুধু দুইটি হারিকেন জ্বালিয়ে দেওয়া হয় ।কিন্তু তাতেও ভালো আলো পাওয়া যায় না। রোগীর আত্মীয়রা বাইরে থেকে মোমবাতি কিনে আনতে হয়। ওয়ার্ড এর ভেতরে এত কম আলোতে হাসপাতালে নার্সরা রোগীদের ইনজেকশন দিতে গেলে চরম সমস্যায় পড়তে হচ্ছে । হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় থাকা রোগীর আত্মীয় পরিজনদের দাবি সরকার যেন এই কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা করে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top