News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিম চম্পারণে বিষমদে মৃত বেড়ে ১৬, আটক ৫ জন
Image

পশ্চিম চম্পারণে বিষমদে মৃত বেড়ে ১৬, আটক ৫ জন

পাটনা, ১৭ জুলাই (হি.স.): বিহারের পশ্চিম চম্পারণ জেলায় বিষমদ খেয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৬-তে পৌঁছল। বিষমদ কাণ্ডের তদন্তে নেমে মোট ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, বিষমদ খেয়েই ১৬ জনের মৃত্যু হয়েছে। তবে মৃত ৮ জনের পরিজনরা জানিয়েছেন, মৃতরা মদই খাননি। জেলাশাসক কুন্দন কুমার জানিয়েছেন, “আমরা জানতে পেরেছি বিগত ২-৩ দিনে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে ৮ জনের। তাঁদের পরিজন ও গ্রামবাসীরা জানিয়েছেন, তাঁরা মদই খাননি। এফআইআর দায়ের করা হয়েছে ও তদন্ত শুরু হয়েছে।”

ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ললন মোহন প্রসাদ জানিয়েছেন, “৪০ জনের বক্তব্য শুনেছি আমরা। শুরুর দিকে সকলেই জানিয়েছেন কেউ মদ খাননি। যদিও, চিকিৎসাধীন দু’একজন জানিয়েছেন তাঁর মদ খেয়েছিলেন।” চম্পারণের জেলাশাসক কুন্দন কুমার জানিয়েছেন, মৃতরা মূলত দেউরাওয়া, জোগিয়া ও বাগাহি নামের তিনটি গ্রামের বাসিন্দা।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top