News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকীর জন্য আমরা গর্বিত : আগরতলা প্রেস ক্লাব সম্পাদক
Image

প্রয়াত চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকীর জন্য আমরা গর্বিত : আগরতলা প্রেস ক্লাব সম্পাদক

আগরতলা, ১৭ জুলাই (হি.স.) : পুলিত্জার সম্মানে ভূষিত চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকীর মৃত্যুতে আজ আগরতলায় চিত্র সাংবাদিকরা তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। আফগানিস্তানের কান্দাহারে সংঘর্ষের ছবি সংগ্রহে গিয়ে তাঁর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁর ওই বলিদান দেশবাসীকে গর্বিত করেছে বলে মন্তব্য করেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার। তাঁর কথায়, পেশাগত দায়িত্ব পালনে শহীদের মৃত্যু সাংবাদিক হিসেবে আমরাও গর্ব অনুভব করছি।


আজ আগরতলা প্রেস ক্লাবে চিত্র সাংবাদিকরা প্রয়াত চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তাঁর ছবিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকারও। তিনি বলেন, তাঁর মৃত্যু আমাদের জন্য গর্বের। কারণ, পেশাগত দায়িত্ব পালনে শহীদের মৃত্যু বরণ করেছেন দানিশ সিদ্দিকী। তাঁর অভাব অপূরণীয়।


প্রণব বাবু বলেন, আমার বিশ্বাস সারা ত্রিপুরা সহ গোটা দেশ দানিশ সিদ্দিকিকে নিয়ে গর্ব অনুভব করছে। আমরা তাঁর এই ত্যাগ কখনই ভুলব না। তাঁর দাবি, একজনের সাংবাদিকের খুন হওয়ার যন্ত্রনা আমরাও অনুভব করতে পারি। কারণ, আমরা শান্তুনু ও সুদীপকে হারিয়েছে। ত্রিপুরার ওই দুই সাংবাদিক খুন হয়েছিলেন। তাই, প্রয়াত দানিশ সিদ্দিকীর পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top