News Flash

  • Home
  • Uncategorized
  • একদমই না, ইস্তফা-গুঞ্জন খারিজ করে বললেন ইয়েদুরাপ্পা
Image

একদমই না, ইস্তফা-গুঞ্জন খারিজ করে বললেন ইয়েদুরাপ্পা

নয়াদিল্লি, ১৭ জুলাই (হি.স.): কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার গুঞ্জনকে গুরুত্ব দিতে নারাজ মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। ইয়েদুরাপ্পা এখন দিল্লিতে আছেন, রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে, কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন ইয়েদুরাপ্পা। এ বিষয়ে শনিবার স্বয়ং ইয়েদুরাপ্পাকে প্রশ্ন করা হলে, তিনি জানান, “একদমই না…”। ইয়েদুরাপ্পার সংযোজন, “শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি, কর্ণাটকের উন্নয়ন নিয়ে আমরা আলোচনা করেছি। আগস্টে আমি ফের আসব…এই ধরনের খবরের কোনও মূল্য নেই।”

শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ইয়েদুরাপ্পা। শনিবার তিনি দেখা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে। নাড্ডার সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে এদিন ইয়েদুরাপ্পা বলেছেন, “কর্ণাটকে দলের উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমার সম্পর্কে তাঁর খুব ভাল মতামত। রাজ্যে পুনরায় বিজেপিকে ক্ষমতায় আনার জন্য দলের হয়ে আমি কাজ করব।” মেকেদাতু প্রোজেক্ট সম্পর্কে ইয়েদুরাপ্পা বলেছেন, “মেকেদাতু প্রোজেক্টের অনুমতি পাওয়ার জন্য রাজনাথ সিং জি, অমিত শাহ জি, জে পি নাড্ডা জি, এছাড়াও জলসম্পদ মন্ত্রীর সঙ্গে আমি দেখা করব।”

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top