News Flash

  • Home
  • Uncategorized
  • ১ অক্টোবরের মধ্যে শুরু করতে হবে নয়া শিক্ষাবর্ষ, নির্দেশিকা জারি ইউজিসির
Image

১ অক্টোবরের মধ্যে শুরু করতে হবে নয়া শিক্ষাবর্ষ, নির্দেশিকা জারি ইউজিসির

নয়াদিল্লি, ১৭ জুলাই (হি. স.) : ১ অক্টোবরের মধ্যে নয়া শিক্ষাবর্ষ শুরু করতে হবে বলে নির্দেশিকা জারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। একইসঙ্গে ইউজিসি জানিয়েছে, সব বোর্ড পরীক্ষার ফল প্রকাশ করতে হবে ৩১ জুলাইয়ের মধ্যে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ইউজিসি জানিয়েছে, স্নাতক ও স্নাতকোত্তর প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে। কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র-ছাত্রীদের শূন্যস্থান পূরণের শেষ দিন ৩১ অক্টোবর। যদিও তার আগেই অর্থাৎ ১ অক্টোবর থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু করতে হবে বলে জানিয়েছে ইউজিসি। কলেজ, বিশ্ববিদ্যালয়গুলির বার্ষিক শিক্ষা সূচি জানিয়েছে ইউজিসি। বলা হয়েছে, ৩১ অগস্টের মধ্যে অনলাইন বা অফলাইনে চূড়ান্ত বর্ষের পরীক্ষা শেষ করতে হবে। বাকি বর্ষ বা সেমেস্টারের ছাত্র-ছাত্রীদের মূল্যায়ণ করা হবে তার আগের বর্ষ বা সেমেস্টারের ফল অনুযায়ী।

ইউজিসি-র তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ‘সিবিএসই, আইসিএসই অথবা বিভিন্ন রাজ্যের বোর্ডের ফল প্রকাশের পরেই ২০২১- ২২ শিক্ষাবর্ষের জন্য কলেজগুলি ভর্তি প্রক্রিয়া শুরু করবে। আশা করা হচ্ছে সিবিএসই, আইসিএসই অথবা বিভিন্ন রাজ্যের বোর্ডের ফল ৩১ জুলাইয়ের মধ্যে প্রকাশ হয়ে যাবে।’ যদি দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশে দেরি হয় তা হলে প্রথম বর্ষের ক্লাস শুরু করার সময় সীমা ১৮ অক্টোবর পর্যন্ত বাড়ানো যেতে পারে বলে জানানো হয়েছে নির্দেশিকায়।

করোনা আবহে বাতিল হয়েছে সিবিএসই, আইসিএসই সহ একাধিক বোর্ডের পরীক্ষা। কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবর্ষ শুরু থেকে চূড়ান্ত বর্ষের পরীক্ষার সূচি তৈরি করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সব রাজ্যের কলেজের অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের উদ্দেশে নির্দেশিকা জারি করে ইউজিসি জানিয়েছে, গত বছর ২৯ এপ্রিল এবং ৬ জুলাই যে রূপরেখা দেওয়া হয়েছিল সেই অনুযায়ী নির্দিষ্ট সূচি তৈরি করে দেওয়া হল। ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য এই অ ক্যালেন্ডার তৈরি করা হয়েছে বলে জানিয়েছে ইউজিসি।

১. চূড়ান্ত পরীক্ষা শেষ করতে হবে ৩১শে অগাস্টের মধ্যে।

২. অফলাইন, অনলাইন বা দুই পদ্ধতি মেনেই পরীক্ষা নেওয়া যেতে পারে।

৩. অফলাইন ক্লাসের ক্ষেত্রে শারীরিক দূরত্ব সহ করোনা সংক্রান্ত যাবতীয় গাইডলাইন মানতে হবে।

৪. ২০২১-২২ সালের শিক্ষাবর্ষ শুরু করতে যাবে অফলাইন, অনলাইন বা দুই পদ্ধতি মেনেই।

৫. এই গাইডলাইন স্নাতক স্তরের প্রথম বর্ষ এবং স্নাতকোত্তর স্তরের ক্ষেত্রেও প্রযোজ্য।

৬. শিক্ষাবর্ষে পরীক্ষা বা সেমিস্টার কবে নেওয়া হবে, পরীক্ষার প্রস্তুতির জন্য কতদিন ছুটি থাকবে তা ঠিক করবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান।

৭. ২০২১-২২ শিক্ষাবর্ষ শেষ করতে হবে ৩১ জুলাই ২০২২ সালের মধ্যে।

৮. ১ অগাস্ট ২০২২-এর মধ্যে নতুন শিক্ষাবর্ষ শুরু করতে হবে।

৯. যদি কোনও কারণে ফল প্রকাশে দেরি হয় সেক্ষেত্রে শিক্ষাবর্ষ শুরু করা যাবে ১৮ অক্টোবর ২০২১ তারিখে।

১০. করোনা পরিস্থিতিতে কোনও পড়ুয়া ভর্তি হওয়ার পর যদি তা বাতিল করে, তবে তাঁকে ভর্তির পুরো টাকা ফেরত দিতে হবে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top