News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত প্রবীণ অভিনেত্রী সুরেখা সিক্রি, ৭৫ বছরে জীবনাবসান
Image

প্রয়াত প্রবীণ অভিনেত্রী সুরেখা সিক্রি, ৭৫ বছরে জীবনাবসান

মুম্বই, ১৬ জুলাই (হি.স.): প্রয়াত হলেন তিন-বারের জাতীয় পুরষ্কারজয়ী প্রবীণ অভিনেত্রী সুরেখা সিক্রি। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রবীণ এই অভিনেত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। অভিনেত্রীর এজেন্ট বিবেক সিধওয়ানি জানিয়েছেন, দ্বিতীয় ব্রেন স্ট্রোকের পর থেকে অদ্ভুত শারীরিক জটিলতায় ভুগছিলেন অভিনেত্রী সুরেখা সিক্রি। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তিন-বারের জাতীয় পুরষ্কারজয়ী অভিনেত্রী সুরেখা সিক্রি, বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুর সময় পাশে ছিলেন পরিবারের সদস্যরা।

গত বছরের সেপ্টেম্বর মাসে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। কিছু দিন চিকিৎসার পর হাসপাতাল থেকে ছুটি পেয়েছিলেন। রেখে গেলেন ছেলে রাহুল সিক্রিকে। তিন-বারের জাতীয় পুরষ্কারজয়ী প্রবীণ অভিনেত্রী সুরেখা সিক্রি তামাস, মাম্মো, জুবেইদা, বধাই হো, বালিকা বধূ-প্রভৃতি সিনেমা ও ধারাবাহিকে অভিনয় করেছিলেন। অর্থাভাবেও ভুগেছেন প্রবীণ এই অভিনেত্রী। ২০২০ সালে শেষবার ‘ঘোস্ট সিরিজে’ দেখা গিয়েছিলেন সুরেখা সিক্রিকে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top