News Flash

  • Home
  • Uncategorized
  • কানওয়ার যাত্রা : যোগী সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুপ্রিম নির্দেশ
Image

কানওয়ার যাত্রা : যোগী সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুপ্রিম নির্দেশ

নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.): কোভিড-পরিস্থিতিতেও কানওয়ার যাত্রায় অনুমতি দিয়েছে উত্তর প্রদেশ সরকার। কানওয়ার যাত্রায় অনুমতি দেওয়া নিয়ে যোগী সরকারকে আরও একবার ভাবতে বলল সুপ্রিম কোর্ট। কানওয়ার যাত্রা অনুমতি দেওয়ার বিষয়ে উত্তর প্রদেশ সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্যও বলেছে সর্বোচ্চ আদালত। শীর্ষ আদালত শুক্রবার জানিয়েছে, নিজেদের সিদ্ধান্ত সম্পর্কে আগামী সোমবার আদালতকে অবহিত করতে হবে উত্তর প্রদেশ সরকারকে, অন্যথায় আদালত নির্দেশ জারি করবে।

গত বছর কোভিড সঙ্কটের কারণে কানওয়ার যাত্রা বাতিল করা হয়েছিল। এ বছর করোনার দ্বিতীয় ঢেউয়ের আবহে এবং যখন তৃতীয় ঢেউ ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, সেই পরিস্থিতিতে কানওয়ার যাত্রার আয়োজন করা আদৌ যুক্তিযুক্ত কি না, তা নিয়েই ভাবনা চিন্তা চলছিল। কানওয়ার যাত্রা ইতিমধ্যেই বাতিল করেছে উত্তরাখণ্ড সরকার। কিন্তু, সেই পথে না হেঁটে এই যাত্রায় অনুমতি দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। তারপরেই এই বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে শীর্ষ আদালত। যোগী সরকারকে নোটিস পাঠিয়ে জবাব তলব করা হয়েছে। শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, ভারতীয় নাগরিকদের স্বাস্থ্য ও জীবনের অধিকারই সর্বাগ্রে। কানওয়ার যাত্রায় অনুমতি দেওয়া নিয়ে যোগী সরকারকে আরও একবার ভাবতে বলল সুপ্রিম কোর্ট।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top