News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরিচ্যুত শিক্ষকদের পাশে দাঁড়াল নাগরিক সহমর্মিতা সামাজিক সংগঠন
Image

চাকুরিচ্যুত শিক্ষকদের পাশে দাঁড়াল নাগরিক সহমর্মিতা সামাজিক সংগঠন

আগরতলা, ১৬ জুলাই : চাকরিচ্যুত শিক্ষকদের পাশে দাঁড়াল নাগরিক সহমর্মিতা নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। শুক্রবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। রাজ্যের চাকরিচ্যুত শিক্ষকরা গত ১৬ মাস ধরে বেতন পাচ্ছেন না। তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেনি সরকার। তাদের জন্য আর্থিক কোন অনুদানও দেয়া হচ্ছে না। ফলে চাকরিচ্যুত শিক্ষকদের পরিবার গুলি অসহায় হয়ে পড়েছে। বহু শিক্ষক-শিক্ষিকা আর্থিক অভাব-অনটনে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে শয্যাশায়ী। চিকিৎসা করানোর মতো আর্থিক সংস্থান তাদের নেই। উদ্ভূত পরিস্থিতিতে অসহায় চাকরিচ্যুত শিক্ষকদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন অর্থ প্রকাশ করেছে। সংগঠনটির নাম নাগরিক সহমর্মিতা। ইতিমধ্যে সংগঠনটি সরকারি রেজিস্ট্রি হয়েছে।

সংগঠনের সম্পাদক রাজ্যের বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকারকর্মী পুরুষোত্তম রায় বর্মন সহ সংগঠনের নেতৃবৃন্দ শুক্রবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উদ্দেশ্য সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। তারা জানান চাকরিচ্যুত হওয়ার পর শিক্ষক-শিক্ষিকারা সরকারের কাছে তাদের বিকল্প কর্মসংস্থানের এবং আর্থিক অনুদানের দাবি জানিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত ইতিবাচক কোনো সাড়া মেলেনি। আর্থিক অভাব-অনটনে তারা ব্যতিব্যস্ত। অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। ইতিমধ্যেই চাকরিচ্যুতদের মধ্যে ১০৪ জনের মৃত্যু হয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকেই নাগরিক সহমর্মিতা সংগঠনটির আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনের পক্ষ থেকে মানবতাবাদি সকল জনগণকে সংগঠনের একাউন্টে সাধ্য অনুযায়ী আর্থিক অনুদান দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।


শুক্রবার সাংবাদিক সম্মেলনে সংগঠনের সম্পাদক আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন ও সংগঠনের সভাপতি তপন গুহ জানান তারা প্রতিমাসে একাউন্টে ২০০০ টাকা করে প্রদান করবেন। চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে যারা চিকিৎসার জন্য অসুবিধার সম্মুখীন হবেন কিংবা অন্য কোনো অসুবিধায় পড়বেন তাদেরকে সরাসরি ব্যাংক একাউন্টের মাধ্যমে আর্থিক সাহায্য করা হবে। চাকরিচ্যুতদের সংগঠন জয়েন্ট মোমেন্ট কমিটির নেতৃবৃন্দের উপর দায়িত্ব প্রদান করা হয়েছে যখন যার যে রকম সাহায্য প্রয়োজন সে বিষয়ে সংগঠনকে অবহিত করার জন্য। তাদের সুপারিশ ক্রমে সংগঠনের পক্ষ থেকে একাউন্টের মাধ্যমে আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া হবে।

এদিকে চাকরিচ্যুত সংগঠনের নেতা বিজয় কৃষ্ণ সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। তারা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সংগঠনের নেতৃবৃন্দ বলেন তারা বারবার রাজ্য সরকারের কাছে দাবি করেছে। সরকার যেখানে অনুদান দেয় নি সেখানে রাজ্যের মানবতাবাদি মানুষজন এগিয়ে এসেছেন। এ ধরনের উদ্যোগের প্রতি তারা শ্রদ্ধাশীল বলে জানিয়েছেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top