News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় কোভিড টিকাকরণে নাম নথিভুক্তের জন্য হেল্প লাইন নম্বর চালু
Image

ত্রিপুরায় কোভিড টিকাকরণে নাম নথিভুক্তের জন্য হেল্প লাইন নম্বর চালু

আগরতলা, ১৪ জুলাই (হি.স.) : কোভিড টিকাকরণে কো-উইন অ্যাপে নাম নথিভুক্ত করার জন্য হেল্প লাইন নম্বর চালু করল ত্রিপুরা সরকার। ফলে, এখন থেকে ইন্টারনেট সুবিধা না থাকলেও টিকাকরণে নাম নথিভুক্ত করা সহজ হবে।


এ-বিষয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, কোভিড টিকাকরণের জন্য কো-উইন অ্যাপে নাম নথিভুক্ত করতে হয়। কিন্তু যাঁদের কাছে ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই, বিশেষত ৪৫ ঊর্ধ্বদের জন্য বিকল্প পদ্ধতি চালু করল রাজ্য সরকার।


তাঁর কথায়, টিকাকরণের জন্য রাজ্যের আট জেলায় চালু করা হয়েছে আটটি হেল্পলাইন নম্বর। যাঁরা এখনও ভ্যাকসিন নেননি ওই নম্বরে ফোন করে তাঁরা তাঁদের নাম নথিভুক্ত করতে পারবেন। তাঁর দাবি, ৪৫ ঊর্ধ্বদের টিকাকরণে দেশের শীর্ষে রয়েছে ত্রিপুরা। ১৮ ঊর্ধ্বদের টিকাকরণেও প্রথম সারির রাজ্যগুলির মধ্যে আমাদের রাজ্য অন্যতম। তিনি আশা প্রকাশ করে বলেন, এই হেল্পলাইন চালু হওয়ার ফলে রাজ্যে টিকাকরণ আরও বৃদ্ধি পাবে।

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top