News Flash

  • Home
  • Uncategorized
  • Vaccinated against Coronavirus : রাজ্যে এখনও পর্যন্ত ২৭,০৫,৫০৬ জনকে করোনার টিকা দেয়া হয়েছে
Image

Vaccinated against Coronavirus : রাজ্যে এখনও পর্যন্ত ২৭,০৫,৫০৬ জনকে করোনার টিকা দেয়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ ১৬ জানুয়ারি থেকে সারাদেশে করোনা টিকাকরণ প্রক্রিয়া মিশন মোডে শুরু হয়েছে৷ অনুরূপভাবে রাজ্যে করোনার টিকাকরন চলছে জোর গতিতে৷ গত ১১ জুলাই পর্যন্ত রাজ্যে ২৭,০৫, ৫০৬ জনকে টিকার আওতায় আনা হয়েছে৷ এর মধ্যে প্রথম ডোজ ২০৫৮০৪৪ জনকে দেওয়া হয়েছে৷ আর ৬৪৭৪৬২ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে৷ অর্থাৎ প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭৮.৪৩ শতাংশ এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২৪.৬৭ শতাংশ৷

রবিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই তথ্য তুলে ধরেন জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য অধিকর্তা সিদ্ধার্থ সিব জয়সওয়াল৷ তিনি বলেন রাজ্যে ইতিমধ্যে ৪৫ ঊর্ধে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯৯৬৮০৪ জনকে৷ দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫৩৭৫০৪ জনকে৷ অর্থাৎ প্রথম ডোজ দেওয়া হয় ৮ শতাংশ এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয় ৫৩.৯৩ শতাংশ৷ ১৮-৪৪ বছর বয়সীদের মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯১০৯৮৫ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৪১২৭ জন৷ প্রথম ডোজ ৮ শতাংশ এবং দ্বিতীয় ডোজ ১.৫৫ শতাংশ দেওয়া হয়েছে৷ ১১ জুলাই পর্যন্ত রাজ্যে ২১৮১১০ ডোজ মজুত রয়েছে বলে জানান তিনি৷

তিনি বলেন স্বাস্থ্য প্রশাসন প্রথম থেকে টিকাকরণের বিশেষ গুরুত্ব দিয়ে আসছে৷ কারণ যেহেতু করোনা থাবা রাজ্যে বিস্তার লাভ করে ডেল্টা প্লাস হয়েছে তাই টিকাকরণ নিয়ে কোনোরকম ঢিলেমি করতে চাচ্ছে না স্বাস্থ্য দপ্তর৷ তবে মানুষের মধ্যে আরও বেশি সচেতনতা আসতে হবে৷ এবং টিকাকরণে সকলকে সহযোগিতা করতে হবে৷ তাহলে সংক্রমনের সাথে প্রতিরোধ করার ক্ষমতা মানুষের মধ্যে উঠে আসবে৷ অর্থাৎ টিকাকরণ, নমুনা পরীক্ষা এবং সচেতনতার বিশেষ নজর দিয়ে চলেছে স্বাস্থ্য দপ্তর বলে জানান সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top