News Flash

  • Home
  • Uncategorized
  • Government has taken initiative : মৎস্য চাষে রাজ্যকে স্বয়ম্ভর করে তোলার উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার
Image

Government has taken initiative : মৎস্য চাষে রাজ্যকে স্বয়ম্ভর করে তোলার উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই।। মৎস্য চাষে রাজ্যকে স্বয়ম্ভর করে তোলার উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। মৎস্য দপ্তর এর তরফ থেকে উন্নত প্রজাতির মাছ চাষ সম্পর্কে প্রশিক্ষণ ও মাছের চারা খাদ্য সরবরাহ করা হচ্ছে।


রাজ্যের জাতি উপজাতি অভয় অংশের মানুষ খাদ্যতালিকায় মাছ অত্যাবশ্যকীয় বলে মনে করেন। ভোজনরসিকদের পাতে মাছ না পড়লে তো চলবেই না। কিন্তু চাহিদা অনুযায়ী রাজ্যে চাহিদা অনুযায়ী রাজ্যে মাছ উৎপাদন হয় না। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এবং বহি রাজ্য থেকে রাজ্যের চাহিদা মেটানোর জন্য মাছ আমদানি করতে হয়। তাতে বহু টাকা বাইরে চলে যাচ্ছে। সে দিকে লক্ষ্য রেখেই রাজ্যকে মাছ চাষে স্বযম্বর করে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মৎস্য দপ্তর ইতিমধ্যেই মৎস্য চাষীদের মধ্যে বিনামূল্যে মাছের চারা বিতরণ শুরু করেছে।কুমারঘাটেও সুবিধাভোগীদের মধ্যে বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিতরন করলো মৎস দপ্তর।


মুখ্যমন্ত্রীর স্বনির্ভর পরিবার যোজনার মাধ্যমে এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমারঘাট ব্লকের অধীন দুটি গ্রাম পঞ্চায়েত এলাকার সুবিধাভোগী মাছ চাষীর হাতে তুলে দেয়া হয় এই মাছের পোনা।উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস,মৎস দপ্তরের উপ অধিকর্তা গোপাল শেরপা,সমষ্টি উন্নয়ন আধিকারিক মিঠুন দাস চৌধুরি সহ অন্যান্যরা।এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসব যোজনার মাধ্যমে মানুষকে স্বনির্ভর হয়ে ওঠার বার্তা দেন জিলা সভাধিপতি। এদিন সংশ্লিষ্ট ব্লকের আম্বেদকর নগর গ্রাম পঞ্চায়েত এবং সুকান্তনগর গ্রাম পঞ্চায়েতের কুড়ি জন সুবিধাভোগীর হাতে তুলে দেয়া হয় মাছের পোনা। আগামী দিনেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top