News Flash

  • Home
  • Uncategorized
  • Choose the Padma honor : পদ্ম সম্মান বাছাইয়ে দেশবাসীর কাছে আহ্বান প্রধানমন্ত্রী মোদীর
Image

Choose the Padma honor : পদ্ম সম্মান বাছাইয়ে দেশবাসীর কাছে আহ্বান প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.): এ বার ‘পদ্ম’ সম্মান বাছাইয়ের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে আমজনতার হাতে। বিরল কৃতিত্বের জন্য নাগরিকদের পদ্ম-সম্মান দেওয়ার প্রথা ৬৭ বছর আগে ভারতে চালু হয়েছিল। এবার সেই সম্ভাব্য সম্মানপ্রাপকদের মনোনয়নের ভার তুলে দেওয়া হচ্ছে দেশের আমজনতার হাতে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার পদ্ম সম্মানের জন্য প্রার্থী মনোনয়নের আহ্বান জানিয়েছেন আপামর দেশবাসীর কাছে। এদিন টুইট করে তিনি লিখেছেন, “বহু প্রতিভাবান মানুষ রয়েছেন ভারতে। যাঁরা একেবারে তৃণমূল স্তরে ব্যাতিক্রমী কাজকর্ম করে চলেছেন। বেশির ভাগ ক্ষেত্রেই তাঁরা সকলের অগোচরে থেকে যান। কেউ তাঁদের কথা জানতে পারেন না। অনুপ্রেরণা দেওয়ার মতো এমন মানুষদের কি আপনারা চেনেন? যদি তাঁদের কথা আপনার জানা থাকে তা হলে টুইট করুন ‘পিপলসপদ্ম’ এই হ্যাশট্যাগ দিয়ে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের নাম জানাতে পারেন ‘পদ্মঅ্যাওয়ার্ডস ডট জিওভি ডট ইন’ -এও।” কেউ নিজেকেও এই সম্মানের জন্য মনোনয়ন করতে পারেন বলে প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রের খবর।
স্বাধীনতা প্রাপ্তির পর ১৯৫৪ সাল থেকে দেশের নাগরিকদের জন্য দু’টি সর্বোচ্চ অসামরিক পুরস্কার চালু করা হয়। তার একটি ‘ভারতরত্ন’। অন্যটি ‘পদ্ম’ সম্মান। পরে এই পদ্ম সম্মানকে তিনটি ভাগে ভাগ করা হয়। পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। প্রতি বছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে এই সম্মানপ্রাপকদের হাতে পদক ও মানপত্র তুলে দেন রাষ্ট্রপতি। এত দিন এই সব সম্মান কারা পাবেন তার মনোনয়নের ভার আমজনতার হাতে ছিল না।

প্রধানমন্ত্রী মোদী সরকার ক্ষমতায় আসার পর এ ব্যাপারে একটু অন্য ভাবে চিন্তাভাবনা শুরু হয়। মনোনয়নের ভার আমজনতার হাতে তুলে দেওয়ার পথে এগোতে শুরু করে মোদী সরকার। তারই প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও অনলাইনে এই সম্মানের জন্য মনোনয়ন ও সুপারিশের আহ্বান জানায় দেশবাসীর কাছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top