News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Violating the curfew : কারফিউ বিধি নিষেধ অমান্য করায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ
Image

Violating the curfew : কারফিউ বিধি নিষেধ অমান্য করায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই।। উইকেন্ড কারফিউ চলাকালে যাবতীয় বিধি নিষেধ অমান্য করে চলাচল করায় আগরতলা পশ্চিম থানার পুলিশ পোস্ট অফিস চৌমুহনী থেকে বেশ কয়েকজনকে আটক করেছে। তাদের কাছ থেকে এক হাজার টাকা করে আর্থিক জরিমানা আদায় করা হয়। রাজ্যে করোণা ভাইরাসের সংক্রমণ লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার শনিবার দুপুর থেকে সোমবার ভোর ছয়টা পর্যন্ত উইকেন্ড কারফিউ জারি করেছে।

সরকারি নির্দেশে স্পষ্টভাবে বলা হয়েছে এই সময়কালের মধ্যে কেউ যাতে বিনা প্রয়োজনে বাড়ি ঘর থেকে বের না হয়। অথচ সরকারি নির্দেশ অমান্য করে এক শ্রেণীর মানুষ বিনা কারণে রাস্তাঘাটে চলাফেরা করছেন। তাদের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করেছে প্রশাসন। রাজধানী আগরতলা ছাড়াও রাজ্যের অন্যান্য স্থান থেকে পুলিশের এ ধরনের করা মনোভাবের খবর মিলেছে। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরেও প্রশাসনিক নির্দেশ অমান্য করে উইকেন্ড কারফিউ চলাকালে অবাধে ঘোরাফেরা করা বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে আর্থিক জরিমানা আদায় করা হয়েছে। উল্লেখ্য একাংশ মানুষের অসচেতনতা ও উদাসীনতার কারণে রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলা কষ্টকর হয়ে উঠেছে। তারা সরকারি নির্দেশ ভাবেই মানতে চাইছে না। সে কারণে বাধ্য হয়ে প্রশাসন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

আগামী দিনে আরো কঠোর মনোভাব অব্যাহত থাকবে বলে আর প্রশাসনের কর্মকর্তারা স্পষ্ট বার্তা দিয়েছেন। রাজ্য পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন রাজ্যের সিংহভাগ মানুষ করোনা সংক্রমণ মোকাবেলায় সহযোগিতা করছেন। ক্ষুদ্র একটি অংশের মানুষ মাস্ক পরিধান করছে না এবং সামাজিক দূরত্ব বজায় রাখছে না। তাদের উদাসীনতার কারণে এই করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে। জনগণকে করোন ভাইরাসের ভয়ঙ্কর সংক্রমণ সম্পর্কে সচেতন হওয়ার জন্য প্রশাসনের তরফ থেকে আবারও আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top