News Flash

  • Home
  • Uncategorized
  • Australia trail 0-2 in Caribbean : ক্যারিবিয়ান সিরিজে ০-২ পিছিয়ে গেল অস্ট্রেলিয়া, টি-২০ বিশ্বকাপের আগে বড় ধাক্কা
Image

Australia trail 0-2 in Caribbean : ক্যারিবিয়ান সিরিজে ০-২ পিছিয়ে গেল অস্ট্রেলিয়া, টি-২০ বিশ্বকাপের আগে বড় ধাক্কা

নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.) : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পর পর দুটি টি-২০ ম্যাচেই হেরে গেলেন অ্যারন ফিঞ্চরা। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ শুরুর আগে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসেবে এই সিরিজকে দেখার কথা বলেছিলেন অজি অধিনায়ক। তবে প্রস্তুতির এই নমুনা হলে বিশ্বকাপে যে চিন্তা রয়েছে তা ভালই বুঝতে পারছেন ফিঞ্চ।

টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। লেন্ডল সিমন্স (২১ বলে ৩০ রান), শিমরন হেটমেয়ার (৩৬ বলে ৬১ রান), ডোয়েন ব্র্যাভোদের (৩৪ বলে ৪৭ রান) দাপটে ১৯৬ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিস গেল করেন ১৩ রান। জস হ্যাজেলউড ১টি উইকেট নিয়ে ৪ ওভারে দিলেন ৩৯ রান। মিচেল স্টার্ক কোনও উইকেট পাননি। ৪ ওভার বল করে তিনি দিয়েছেন ৪৯ রান। কোনও বোলারই আটকাতে পারেনি ক্যারিবিয়ান ঝড়।
ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই আউট ম্যাথু ওয়েড। ৬ রান করে ফিরে যান ফিঞ্চও। মিচেল মার্শ (৪২ বলে ৫৪ রান) কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও কোনও ব্যাটসম্যানই তাঁকে সঙ্গ দিতে পারেননি। ১৪০ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। হেয়ডন ওয়েলশ ৩টি উইকেট নেন। ৫৬ রানে জয় ওয়েস্ট ইন্ডিজের।

প্রসঙ্গত, প্রথম ম্যাচে ১৮ রানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়া করতে নেমে ১২৭ রানে শেষ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। ওবেদ ম্যাকয় এবং হেয়ডন ওয়ালস শেষ করে দিয়েছিলেন ফিঞ্চদের। টি-২০ সিরিজে বাকি রয়েছে আরও তিনটি ম্যাচ। নিজেদের গুছিয়ে নিয়ে অজিরা ফিরে আসতে পারে কি না সেই দিকে থাকবে নজর।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top