News Flash

  • Home
  • বিদেশ
  • মাস্ক সচেতনামূলক কর্মসূচি ও অভিযান আগরতলায়
Image

মাস্ক সচেতনামূলক কর্মসূচি ও অভিযান আগরতলায়

আগরতলা, ৮ জুলাই : সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে আগরতলা মোটর স্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার মাস্ক সচেতনামূলক কর্মসূচি ও অভিযান চালানো হয়। করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ এখনো বিনাশ হয়ে যায়নি। প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে মানুষ। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ফলে সংক্রমনের সংখ্যা অনেকটাই কমে এসেছে। সংক্রমণ শূন্যের কোটায় নিয়ে আসাই মূল লক্ষ্য। কিন্তু এখনো একাংশের অসচেতন মানুষজন মাস্ক পরিধান করছেন না সামাজিক দূরত্ব বজায় রেখে চলছেন না। তাতে সমস্যা বাড়ছে। তবে অসচেতন মানুষের সংখ্যা অনেকটাই কম।

এখনো যারা অসচেতন তাদের সচেতন করার লক্ষ্যে সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে বৃহস্পতিবার রাজধানীর আগরতলা শহরের পুরানো মোটর স্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে যারা মাস্ক পরিধান করেননি তাদের আর্থিক জরিমানা করা হয় এবং প্রত্যেককে মাস্ক পরিধান করতে প্রশাসনের কর্মকর্তারা পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে সদর ডিসিএম শ্রীকান্ত চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, জনগণকে সচেতন করার লক্ষ্যেই প্রশাসনের তরফ থেকে এ ধরনের অভিযান চালানো হচ্ছে। তিনি অবশ্য জানিয়েছেন মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। অসচেতন মানুষের সংখ্যা খুবই কম। যারা এখনো অসচেতন তাদের আর্থিক ভাবে জরিমানা করা হচ্ছে এবং তাদেরকে সচেতন হওয়ার জন্য প্রশাসনের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে। প্রশাসনের তরফ থেকে এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।

Releated Posts

বাংলাদেশে ছাত্রলীগের সদস্যদের পরিকল্পিতভাবে নিশানা করা হচ্ছে, অভিযোগ আওয়ামী লীগের

ঢাকা, ২৭ জুলাই (আইএএনএস): বাংলাদেশের আওয়ামী লীগ অভিযোগ করেছে, তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ (বিএসএল)-এর সঙ্গে যুক্ত হাজার…

ByByNews Desk Jul 27, 2026

সিয়াটলের খাদ্য উৎসবে বন্দুকবাজের হামলা, গুলিবিদ্ধ একাধিক

সিয়াটল, ২৭ জুলাই (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে বার্ষিক ‘বাইট অব সিয়াটল’ খাদ্য উৎসব চলাকালীন বন্দুকবাজের গুলিতে একাধিক…

ByByNews Desk Jul 27, 2026

হরমুজ প্রণালীতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান-ওমানের কারিগরি বৈঠক, আলোচনা ইতিবাচক: তেহরান

তেহরান, ২৬ জুলাই (আইএএনএস): হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান ও ওমান তেহরানে একাধিক দফায় কারিগরি…

ByByNews Desk Jul 26, 2026

ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে চাকরি নেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ ভারতের, নিরাপত্তা ঝুঁকি নিয়ে এমইএ-র বিশেষ নির্দেশিকা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ব্ল্যাক সি (কৃষ্ণসাগর) অঞ্চলে চলাচলকারী বা ওই অঞ্চলের মধ্য দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে চাকরি…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top