News Flash

  • Home
  • Uncategorized
  • যৌথ অভিযানে ৫৮২ কেজি গাঁজা উদ্ধার
Image

যৌথ অভিযানে ৫৮২ কেজি গাঁজা উদ্ধার

আগরতলা, ৭ জুলাই : গাজা বিরোধী অভিযান চালিয়ে বড় ধরনের সাফল্য পেয়েছে পুলিশ ও বিএসএফ। কলমচৌড়া থানাধীন দক্ষিণ কলমচৌড়ার মধ্যপাড়া এলাকায় বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ৫৮২কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। বুধবার বেলা ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা টানা অভিযানে পুলিশ ও বিএসএফ জওয়ানরা এই সাফল্য পেয়েছে। অভিযান চালিয়ে মোট ৫৮২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ২৯ লক্ষ টাকা। এই গাঁজা গুলি উদ্ধার করে কলমচৌড়া থানাধীন দক্ষিণ কলমচৌড়া মধ্যপাড়া এলাকার মানিক দেবনাথের বাড়ি থেকে।

পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে দক্ষিণ কলমচৌড়ার মধ্যপাড়া এলাকায় প্রচুর পরিমাণে গাজা মজুদ করে রাখা হয়েছে। সেই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই গাঁজা গুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ ও বিএসএফ জওয়ানরা। ৭৪ নং ব্যাটেলিয়ান বিএসএফ জওয়ানরা এই সফল অভিযানে সামিল হয়। প্রথমে দক্ষিণ কলমচৌড়া মলিন সরকারের বাড়িতে অভিযান চালিয়ে তিনটি বড় ড্রাম উদ্ধার করা হয়। যার মধ্যে কাঁচা মরিচ ছিল প্রায় ১৪২ কেজি। পরবর্তী সময়ে মানিক দেবনাথ এর বাড়িতে অভিযান চালিয়ে সাতটি বড় নীল রঙের ড্রাম ও চারটি ছোট ড্রাম উদ্ধার করে। ১১ টি ড্রামে মোট ৪৪০ কেজি গাঁজা উদ্ধার করে। মোট৪৮২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলে অভিযানকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশ গাঁজা উদ্ধার এর সাথে গাঁজার মালিক মানিক দেবনাথকেও গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তবে মলিন সরকার বর্তমানে পলাতক। এই গাঁজা বিরোধী অভিযানে উপস্থিত ছিলেন কলমচৌড়া থানার ওসি,৭৪ নং ব্যাটেলিয়নের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ,৭৪ নং ব্যাটেলিয়ানের ডিসিজি ও নারকটিকস টিম। সাম্প্রতিককালে এটি একটি বড় ধরনের সাফল্য বলে দাবি করা হয়েছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top