News Flash

  • Home
  • Uncategorized
  • নতুননগর পঞ্চায়েতে অনাস্থা, দেখা দিয়েছে অচলাবস্থা
Image

নতুননগর পঞ্চায়েতে অনাস্থা, দেখা দিয়েছে অচলাবস্থা

আগরতলা, ৫ জুলাই : ফের অভ্যন্তরীণ কোন্দলের জেরে পঞ্চায়েতে অচলাবস্থা দেখা দিয়েছে। নতুননগর গ্রাম পঞ্চায়েত প্রধান অনিতা আচার্জি বিশ্বাসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন শাসক দলের অন্য সদস্যরা। অনাস্থা প্রস্তাব ব্লকের বিডিওর হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, অনাস্থার ছায়া এবার বামুটিয়া আর ডি ব্লকে। বামুটিয়া ব্লকের অধীন নতুননগর গ্রাম পঞ্চায়েত প্রধান অনিতা আচার্জি বিশ্বাসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে বিডিও ত্রিদ্বীপ সরকারের দ্বারস্থ হয়েছেন পঞ্চায়েতের অন্য সদস্যরা। সোমবার দুপুরে ১১ সদস্য বিশিষ্ট গ্রাম পঞ্চায়েতের ৮ জন সদস্য বামুটিয়া ব্লকে গিয়ে বিডিওর হাতে অনাস্থা প্রস্তাব তুলে দেন। এ-বিষয়ে জনৈকা সদস্যা পার্বতী দেবনাথ জানান, নতুননগর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সমস্ত সদস্যরাই ভারতীয় জনতা পার্টির। অনিতা আচার্জি বিশ্বাস প্রধানের দায়িত্ব পাবার পর থেকেই কোন কাজকর্মে বাকি সদস্যদের সাথে যোগাযোগ রাখেন না। তাঁর মর্জিমাফিক পঞ্চায়েত পরিচালনা করছেন। তাছাড়াও একাধিক দুর্নীতির অভিযোগ আনা হয়েছে প্রধানের বিরুদ্ধে।

অবশ্য, অনাস্থা প্রস্তাব গ্রহণ করে কি পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে কিছু বলতে রাজি হননি বিডিও ত্রিদ্বীপ সরকার। তবে, পঞ্চায়েতের অচলাবস্থা নিরসনে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top