News Flash

  • Home
  • Uncategorized
  • Chirag Paswan : আমি সিংহের ছেলে, কখনই ভয় পাব না : চিরাগ পাসোয়ান
Image

Chirag Paswan : আমি সিংহের ছেলে, কখনই ভয় পাব না : চিরাগ পাসোয়ান

নয়াদিল্লি, ৫ জুলাই (হি.স.): প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানকে সিংহের সঙ্গে তুলনা করলেন তাঁর ছেলে চিরাগ পাসোয়ান। চিরাগ বললেন, তিনি সিংহের ছেলে এবং কখনই ভয় পাবেন না। সোমবার রামবিলাস পাসোয়ানের জন্মবার্ষিকী, এদিন দিল্লিতে চিরাগ পাসোয়ান, তাঁর মা ও পরিবারের অন্যান্য সদস্যরা রামবিলাসের স্মরণে ‘পাসোয়ান’ নামক বই প্রকাশ করেন। বই প্রকাশ অনুষ্ঠানেই আবেগতাড়িত হয়ে চিরাগ বলেন, “আমি সিংহের ছেলে, কখনই ভয় পাব না। আমাদের যতই ভেঙে ফেলার চেষ্টা হোক না-কেন…।”

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিরাগ পাসোয়ান বলেছেন, “হাজীপুর থেকে আশীর্বাদ যাত্রা শুরু করছি আমি, কারণ হাজীপুর আমার বাবার কর্মভূমি ছিল। প্রতিটি জেলায় আশীর্বাদ যাত্রার আয়োজন করব আমরা। মানুষের আশীর্বাদ নেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। কাউকে শক্তি দেখানোর অবস্থায় আমি নেই, নিজের লোকেরাই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।”

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top