News Flash

  • Home
  • Uncategorized
  • Joe Biden : ভুল বুঝবেন না, কোভিড এখনও পরাজিত হয়নি : বাইডেন
Image

Joe Biden : ভুল বুঝবেন না, কোভিড এখনও পরাজিত হয়নি : বাইডেন

ওয়াশিংটন, ৫ জুলাই (হি.স.): আমেরিকায় করোনাভাইরাসের প্রকোপ আগের তুলনায় অনেকটাই কমেছে। নিম্নগামী দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। মার্কিন মুলুকে করোনার প্রকোপ কমলেও, দেশবাসীর উদ্দেশে প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়ে দিলেন, “আমাকে ভুল বুঝবেন না, কোভিড-১৯ এখনও পরাজিত হয়নি।” রবিবার আমেরিকার স্বাধীনতা দিবসে দেশবাসীর উদ্দেশে বাইডেন বলেছেন, “আমরা ভাইরাসের বিরুদ্ধে সফলতা পেয়েছি।” এরপরই হোয়াইট হাউসের লন থেকে দেশবাসীর উদ্দেশে বাইডেনের বার্তা, “আমাকে একটুও ভুল বুঝবেন না, কোভিড-১৯ এখনও পরাস্ত হয়নি। আমরা সবাই জানি ডেল্টা প্রজাতির মতো শক্তিশালী প্রজাতি উত্থিত হয়েছে।”

উল্লেখ্য, করোনার ভয় কাটিয়ে স্বস্তিতে দিন কাটাচ্ছে আমেরিকা। আমেরিকায় কমেই চলেছে করোনার দৈনিক সংক্রমণ, মৃত্যুও নিম্নমুখী। আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মাত্র ৪,১৬৯ জন (আগের দিনই আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজারের বেশি) । পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩৮ জনের। ফলে বাড়তে বাড়তে আমেরিকায় ৩৪,৫৯২,৩৭৭-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২৯,০৯৬,৮১৬ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৪৮ লক্ষ ৭৪ হাজার ২৬৮ জন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top