News Flash

  • Home
  • বিনোদন
  • Child Death : মতিনগরে গর্তের জলে পড়ে মর্মান্তিক মৃত্যু হল দুই শিশুর
Image

Child Death : মতিনগরে গর্তের জলে পড়ে মর্মান্তিক মৃত্যু হল দুই শিশুর

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২ জুলাই৷৷ এক স্পর্শকাতর মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো আমতলী থানাধীন মতিনগর এলাকাবাসী৷ ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার সকালে মতিনগর এলাকার ফারুক মিয়ার একমাত্র ৬ বছরের শিশু সন্তান ফাইসাল উদ্দিন এবং ইয়াসিন মিয়ার ৫ বছরের কন্যা সন্তান আফরোজা আক্তার শুক্রবার সকালে তাদের বাড়ির পাশের একটি গর্ত করা জলাশয়ের পাশে খেলতে যায়৷ তখন হঠাৎ ঐ খেলার ছলে ফাইসাল উদ্দিন এবং আফরোজা আক্তার গর্তের জলে পড়ে যায়৷ ফাইসাল এবং আফরোজা সম্পর্কে তারা কাকাতু এবং জেঠাতো ভাই বোন৷ ফাইসাল উদ্দিনের পিতা ফারুক মিয়া এবং আফরোজা আক্তার এর পিতা ইয়াসিন মিয়া তারা আপন ভাই৷ আজ সকালের ঘটনার সময় তাদের পরিবারের লোকজন সকালবেলার কাজে ব্যস্ত থাকায় এই ছোট ছোট দুই শিশুর খোঁজখবর নিতে ভুলেই গিয়েছিলেন তারা৷


যার ফলে অকালে চলে যেতে হল অবুঝ দুই শিশুর৷ ঘটনার কিছুক্ষণ পর দুই শিশু সন্তানকে পরিবারের লোকজন ঘরে দেখতে না পেয়ে বাড়ির পাশে বিভিন্ন জায়গায় খুঁজতে গিয়ে গর্তের জলে ঐ দুই শিশুর দেহ দেখতে পেয়ে গর্তের জল থেকে উদ্ধার করে কান্নায় ভেঙ্গে পরেন৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের৷ পরবর্তী সময়ে দু’’জনকেই পরিবারের লোকজন হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দু’’জনকেই কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷


তারপর অবুঝ দুই শিশুর মৃতদেহ হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের পর মতিনগরস্থিত তাদের নিজ বাড়িতে নিয়ে গেলে পরিবারের লোকজন সহ আত্মীয়রা কান্নায় ভেঙ্গে পড়েন৷ কান্নায় গোটা আকাশ বাতাস ভারী হয়ে পরে৷ ছোট ছোট অবুঝ দুই শিশুদের দেখতে দূর-দূরান্ত থেকে এবং মতিনগর এলাকার কয়েক হাজার মানুষ ভিড় জমায়৷ মর্মান্তিক ঘটনায় গোটা এলাকা এবং গোটা মহাকুমা জুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

তদন্ত চলাকালীন জ্যাকলিন ফার্নান্ডেজ সহযোগিতা করেননি: দিল্লি আদালতকে জানাল ইডি

নয়াদিল্লি, ১১ মে (আইএএনএস): কথিত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যুক্ত ২০০ কোটি টাকার অর্থ পাচার মামলায় ‘অ্যাপ্রুভার’ (রাষ্ট্রপক্ষের…

ByByTaniya Chakraborty May 11, 2026

পরাজয়ের পর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা পরিচালক রাজ চক্রবর্তীর

কলকাতা, ৮ মে(আইএএনএস): টলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজক-পরিচালক তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক রাজ চক্রবর্তী রাজনীতি থেকে…

ByByTaniya Chakraborty May 8, 2026

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রয়াত অভিনেতা সন্তোষ নায়ার

তিরুবনন্তপুরম, ৫ মে (আইএএনএস): মালয়ালম চলচ্চিত্র জগতের পরিচিত মুখ সন্তোষ নায়ার (৬৫) মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার…

ByByNews Desk May 5, 2026

বিজয়কে শুভেচ্ছা টাইগার শ্রফের: “মানুষের বিশ্বাস দেখার মতো”

চেন্নাই, ৪ মে (আইএএনএস): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলাফলে অভিনেতা-রাজনীতিক বিজয়-এর দল এগিয়ে থাকতেই তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top