News Flash

  • Home
  • Uncategorized
  • PowerCrisis : বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ট হয়ে নিগম অফিসে দেয়া হল তালা
Image

PowerCrisis : বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ট হয়ে নিগম অফিসে দেয়া হল তালা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২ জুলাই৷৷ ধৈর্যের বাঁধ ভেঙ্গে শুক্রবার বিদ্যুৎ নিগম অফিসে তালা ঝুলিয়ে দিলো গ্রামবাসীরা৷ শুক্রবার দুপুরে বিশালগড় অফিসটিলাস্থিত বিদ্যুৎ নিগম কার্যালয়ে এই ঘটনা৷ ক্ষুব্ধ জনতা নিগম অধিকারীকদের ভিতরে রেখে মূল ফটকের বাইরের দিকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকে৷ তাদের অভিযোগ গত ১৫ দিন ধরে দক্ষিণ চাম্পামুরাস্থিত দেশবন্ধু কলোনি এলাকায় বিদ্যুৎহীনতায় ভুগছেন বহুদিন ধরে৷অন্ধকাচ্ছন্ন গোটা এলাকায়৷


শুধু বিদ্যুৎ এর জন্যই সংকট দেখা দিয়েছে পানীয় জলেরও৷ বিপর্যস্ত গোটা এলাকার জনজীবন৷ সংশ্লিষ্ট দফতরে বহুবার মৌখিক ও লিখিত অভিযোগ জানানো সত্বেও কোন হেলদোল নেই নিগম অধিকারীকদের৷তাই ক্ষুব্ধ হয়ে এলাকাবাসীরা তালা ঝুলালো বিদ্যুৎ নিগম কার্যালয়ে৷ এখন দেখার বিষয় উদ্ধতন কর্তৃপক্ষ কি ভুমিকা পালন করেন৷ এলাকাবাসীরা এও জানান আগামী দিনের মধ্যে যদি বিদ্যুৎ পরিসেবা সঠিক ভাবে চালু হয় তাহলে বৃহত্তর আন্দোলন সামিল হবেন৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top