News Flash

  • Home
  • Uncategorized
  • INTUC: জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ আইএনটিইউসি’র
Image

INTUC: জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ আইএনটিইউসি’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷ গোটা দেশের সাথে আমাদের ত্রিপুরা রাজ্যেও পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অব্যাহত৷ এর প্রতিবাদে গোটা রাজ্যে প্রতিদিন কোন না কোন বিরোধী সংগঠনের কোনো না কোনো কর্মসূচি পরিলক্ষিত হচ্ছে৷ এবার পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদেমাঠে নামলো আইএনটিইউসি (ইন্টাক)৷ এদিন সংগঠনের সভাপতি দীপক রায়ের নেতৃত্বে একদল পরিবহণ শ্রমিক ফ্ল্যাগ, ফেস্টুন ব্যানার সহ আগরতলার পুরাতন মোটরস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল সংগঠিত করে৷

এই বিক্ষোভ মিছিল থেকে প্রতিনিয়ত বাড়তে থাকা পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি অবিলম্বে হ্রাস করার দাবি করা হয়৷ এই বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশ প্রশাসনের তরফ থেকে মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়৷ এই বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত সাক্ষাৎকার দিতে গিয়ে আইএনটিইউসি- এর সভাপতি দীপক রায় বলেন, প্রতিনিয়ত বাড়তে থাকা পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের উপর দারুণ প্রভাব বিস্তার করছে, অবিলম্বে এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে সরকারের তরফ থেকে কোন পদক্ষেপ নেওয়া না হলে সংগঠনের তরফ থেকে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top