News Flash

  • Home
  • Uncategorized
  • Tripura : ত্রিপুরায় নতুন লোকায়ুক্ত কল্যাণ নারায়ণ ভট্টাচার্য
Image

Tripura : ত্রিপুরায় নতুন লোকায়ুক্ত কল্যাণ নারায়ণ ভট্টাচার্য

আগরতলা, ২ জুলাই : ত্রিপুরায় নতুন লোকায়ুক্ত হিসেবে নিয়োগ হয়েছেন বরিষ্ঠ আইনজীবী কল্যাণ নারায়ন ভট্টাচার্য। তিন বছরের জন্য তাঁকে ওই পদে নিযুক্তি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে ত্রিপুরায় লোকায়ুক্ত আইন কার্যকর রয়েছে। তিনি ত্রিপুরায় তৃতীয় লোকায়ুক্ত এবং আইনজীবী হিসেবে প্রথম ব্যক্তি ওই পদে দায়িত্ব পেয়েছেন।

২০১২ সালে ত্রিপুরায় প্রথম লোকায়ুক্ত নিয়োগ করা হয়েছিল। গুজরাত এবং গুয়াহাটি হাই কোর্টের প্রাক্তন বিচারপতি প্রদীপ কুমার সাহা ত্রিপুরায় প্রথম লোকায়ুক্ত হিসেবে দায়িত্বভার সামলেছিলেন। তিনি ২০১৭ পর্যন্ত ওই দায়িত্ব সামলেছেন। ওই বছর তাঁর স্থলাভিষিক্ত হয়েছিলেন কলকাতা এবং অন্ধ্র প্রদেশ হাই কোর্টের প্রাক্তন বিচারপতি সুবল বৈদ্য। তিনি ২০২০ সালে মেয়াদ পূর্ণ হওয়ায় ওই পদ থেকে অব্যাহতি নেন। এরপর থেকে লোকায়ুক্ত পদটি খালি পড়েছিল। সম্প্রতি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ এবং বিরোধী দলনেতার সাথে আলোচনা এবং সম্মতিক্রমে বরিষ্ঠ আইনজীবী কল্যাণ নারায়ণ ভট্টাচার্যের নাম লোকায়ুক্ত হিসেবে নিয়োগে রাজ্যপালের কাছে সুপারিশ করেন। ১ জুলাই ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসন তিন বছরের জন্য কল্যাণ নারায়ণ ভট্টাচার্যকে লোকায়ুক্ত হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top