News Flash

  • Home
  • Uncategorized
  • Mayawati : সপা-র ছোট দলের সঙ্গে ভোটে লড়ার সিদ্ধান্ত অসহায়ত্বের ইঙ্গিত : মায়াবতী
Image

Mayawati : সপা-র ছোট দলের সঙ্গে ভোটে লড়ার সিদ্ধান্ত অসহায়ত্বের ইঙ্গিত : মায়াবতী

লখনউ, ২ জুলাই (হি.স.): উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে ছোট-ছোট দলের সঙ্গে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে সমাজবাদী পার্টি (সপা)। সপা-র এই সিদ্ধান্তকে কটাক্ষ করলেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র সুপ্রিমো মায়াবতী। মায়াবতীর মতে, সপা-র ছোট দলের সঙ্গে ভোটে লড়ার সিদ্ধান্ত অসহায়ত্বের ইঙ্গিত। তাছাড়া সমাজবাদী পার্টিকে স্বার্থপর, সংকীর্ণ ও দলিত-বিরোধী আখ্যা দিয়েছেন মায়াবতী।”

শুক্রবার দু’টি টুইট করেছেন মায়াবতী। প্রথম টুইটে তিনি লিখেছেন, “স্বার্থপর, সংকীর্ণ ও বিশেষত দলিত-বিরোধী চিন্তাভাবনা ও কাজের জন্য সমস্ত প্রধান দলগুলি সপা-কে এড়িয়ে চলে, এটা সকলেরই জানা।” দ্বিতীয় টুইটে মায়াবতী লিখেছেন, “এজন্যই উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে কোনও বড় দল নয়, ছোট দলের সঙ্গে জোট করে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে সপা। এমনটা বলা ও করা সমাজবাদী পার্টির অসহায়ত্ব ছাড়া আর কী?”

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top