News Flash

  • Home
  • Uncategorized
  • CovidTripura : বাড়ছে করোনা-সংক্রমণ, পরিস্থিতি সামলাতে ত্রিপুরা-সহ ৬টি রাজ্যে কেন্দ্রীয় দল
Image

CovidTripura : বাড়ছে করোনা-সংক্রমণ, পরিস্থিতি সামলাতে ত্রিপুরা-সহ ৬টি রাজ্যে কেন্দ্রীয় দল

নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.): কোভিডের দ্বিতীয় ঢেউ স্থিমিত হয়ে যাওয়ার পর ভারতে ফের বাড়ছে করোনা-আগ্রাসন। দেশের ৬টি রাজ্যে ফের করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্ট রাজ্যে কেন্দ্রীয় সরকার বিশেষ দল পাঠিয়েছে। এই ৬টি রাজ্য হল-কেরল, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, ওডিশা, ছত্তিশগড় ও মণিপুর। কেন্দ্রীয় দল এই রাজ্যগুলিকে কোভিড মোকাবিলায় বিশেষ সাহায্য করবে। কী করে সংক্রমণ রোধ করা যায়, এই রাজ্যগুলির প্রশাসনের সঙ্গে আলোচনা করবে।

এই দলগুলির মধ্যে মণিপুর দলটির নেতৃত্ব দিচ্ছেন এল স্বস্তিচরণ, অরুণাচল প্রদেশের দলের নেতৃত্বে থাকছেন সঞ্জয় সাধুখাঁ, ত্রিপুরার দলের নেতৃত্বে থাকছে আরএন সিং, কেরলে রুচি জৈন, ওডিশায় চিকিৎসক এ দাঁ ও ছত্তিশগড়ে দিবাকর সাহু। করোনা মোকাবিলার ক্ষেত্রে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা খতিয়ে দেখবে এই দলটি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top