News Flash

  • Home
  • Uncategorized
  • CoronaCurfew in Tripura : পুর নিগম সহ আরো ৮টি পুর পরিষদ এলাকায় করোনা কারফিউ ১০ জুলাই ভোর পাঁচটা পর্যন্ত
Image

CoronaCurfew in Tripura : পুর নিগম সহ আরো ৮টি পুর পরিষদ এলাকায় করোনা কারফিউ ১০ জুলাই ভোর পাঁচটা পর্যন্ত

আগরতলা, ২ জুলাই : এখনো করোনার প্রকোপ থামেনি ত্রিপুরায়। তাই, আরও ৭ দিন বাড়ল করোনা কারফিউর মেয়াদ। কোভিড পরিস্থিতি পর্যালোচনা করে ত্রিপুরায় আগরতলা পুর নিগম সহ আরো ৮টি পুর পরিষদ এলাকায় করোনা কারফিউ জারি থাকবে ১০ জুলাই ভোর পাঁচটা পর্যন্ত। এছাড়া, অন্যত্র সংশ্লিষ্ট জেলা শাসক প্রয়োজন বোধে কারফিউ জারি করতে পারবেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে, আগরতলা পুর নিগম এলাকায় যথারীতি করোনা কারফিউর সময়সীমা বৃদ্ধি হয়েছে। তেমনি, একটি পুর পরিষদ নতুন করে কারফিউর আওতায় যুক্ত হয়েছে। সাতটি পুর পরিষদ এলাকায় কারফিউর সময়সীমা বৃদ্ধি করেছে প্রশাসন। সংক্রমণের হার কম হওয়ায় দুইটি পুর পরিষদ এলাকায় কারফিউর সময়সীমা বৃদ্ধি করা হয়নি। তাত্পর্যপুর্ন বিষয় হল, কোভিড বিধি মেনে সমস্ত দফতরকে প্রশিক্ষণ কর্মসূচি চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, সমস্ত প্রশিক্ষণ কেন্দ্রগুলীয় চালু করার অনুমতি দিয়েছে প্রশাসন।

নয়া ফরমান অনুসারে করোনা পরিস্থিতি পর্যালোচনা করে আগরতলা পুর নিগম, রানীরবাজার পুর পরিষদ, জিরানিয়া পুর পরিষদ, উদয়পুর পুর পরিষদ, কৈলাসহর পুর পরিষদ, পানিসাগর পুর পরিষদ, খোয়াই পুর পরিষদ, ধর্মনগর পুর পরিষদ এবং বিলোনিয়া পুর পরিষদ এলাকায় করোনা কারফিউ ১০ জুলাই ভোর পাঁচটা পর্যন্ত বলবৎ থাকবে। তাতে, আগরতলা পুর নিগম, রানীরবাজার পুর পরিষদ, জিরানিয়া পুর পরিষদ, উদয়পুর পুর পরিষদ, কৈলাসহর পুর পরিষদ, ধর্মনগর পুর পরিষদ, পানিসাগর পুর পরিষদ এবং খোয়াই পুর পরিষদ এলাকায় করোনা কারফিউর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। নতুন করে করোনা কারফিউর আওতায় যুক্ত হয়েছে বিলোনিয়া পরিষদ। কারফিউ কুমারঘাট পুর পরিষদ, কমলপুর পুর পরিষদ এবং সোনামুড়া পুর পরিষদ এলাকা থেকে প্রত্যাহার হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top