News Flash

  • Home
  • Uncategorized
  • AccidentTripura : গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ৩
Image

AccidentTripura : গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ৩

শান্তিরবাজার, ২ জুলাই : গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনায় দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আরও তিনজন গুরুতর আহত অবস্থায় জি বি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।

বৃহস্পতিবার রাত আনুমানিক ২ দুইটা নাগাদ দক্ষিণ ত্রিপুরা জেলায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত দশমী রিয়াং পাড়া সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলে পরে একটি বলেরু গাড়ি। গাড়িটি অত্যাধিক গতিতে থাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে অনেকটা দুরে খালি জমিতে আছড়ে পড়েছে। স্থানীয় জনগণ দুর্ঘটনার বিকট আওয়াজ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং মনপাথর ফাঁড়িতে ও দমকল বাহীনির কর্মীদের খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ও আরক্ষা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। গাড়িতে থাকা লোকজনদের উদ্ধারের চেষ্টা করেন তারা। বহু চেষ্টার পর ভোর প্রায় ৪ টা নাগাদ তাদেরকে উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্ত, হাসাপাতালে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত বলে ঘোষনা করেন। অপর তিন জন আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিত্সকরা তাদের আগরতলা জিবি হাসাপাতালে স্থানান্তরিত করেন।

এদিকে, শুক্রবার সকালবেলা ঘটনাস্থলে পরিদর্শনে যান শান্তির বাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী। পুলিশ জানিয়েছে, বলেরু গাড়িটির নম্বর টিআর০১এওয়াই০৫৭৬। ওসি সুব্রত চক্রবর্তী জানান, আহত ও নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। অনুমান করা হচ্ছে এরা সকলে বহিরাজ্যের বাসিন্দা। গাড়িটি বেসরকারি বিদ্যুৎ কোম্পানির বলে জানান তিনি। পুলিশ আহত ও নিহতদের পরিচয় জানার চেষ্টা চালিয়ে‌ যাচ্ছে। গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনার সংবাদে এলাকার জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি দুমড়ে মুছড়ে গেছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top