News Flash

  • Home
  • Uncategorized
  • Doctors Day : নিজেরা সুস্থ থাকতে, চিকিৎসকদের সুরক্ষিত রাখুন, চিকিত্সক দিবসে শ্লোগান দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
Image

Doctors Day : নিজেরা সুস্থ থাকতে, চিকিৎসকদের সুরক্ষিত রাখুন, চিকিত্সক দিবসে শ্লোগান দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ জুলাই (হি. স.) : নিজেরা সুস্থ থাকতে, চিকিৎসকদের সুরক্ষিত রাখুন। চিকিত্সক দিবসে সমাজের সকল অংশের মানুষের উদ্দেশ্যে এই বার্তা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাঁর কথায়, এটাই হোক ডক্টরস ডে’র স্লোগান। কোভিড মহামারীর এই সঙ্কটের সময়ে মানব সভ্যতাকে রক্ষা করতে চিকিৎসকদের ভূমিকাকে তিনি কুর্নিশ জানিয়েছেন।

এদিন তিনি বলেন, এই কোভিড পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে সময়ে প্রতিটি কাজ হয়েছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আশাকর্মী-সহ সকলে সেই কাজ বাস্তবায়িত করতে অবিসংবাদী ভূমিকা গ্রহণ করেছেন। সংক্রমণ ও মৃত্যু হার—দুই ক্ষেত্রেই ত্রিপুরা সন্তোষজনক জায়গায় রয়েছে। তিনি বলেন, টিকাকরণকে মিশন মুডে বাস্তবায়িত করা হচ্ছে এ রাজ্যে। ৪৫ ঊর্ধ্বদের টিকাকরণে যেমন ত্রিপুরা দেশের শীর্ষে তেমন ১৮ ঊর্ধ্বদের টিকাকরণেও প্রথম সারির রাজ্যগুলির মধ্যে রয়েছে ত্রিপুরা, প্রত্যয়ের সুরে বলেন মুখ্যমন্ত্রী।

তিনি প্রসংসা করে বলেন, আমাদের রাজ্যে ২৯ শতাংশ মহিলা চিকিৎসক রয়েছেন, এটা খুবই ইতিবাচক দিক। তিনি চাইছেন, স্বাস্থ্য ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাক। সাথে তিনি যোগ করেন, ডাক্তার বিধানচন্দ্র রায় যদি চিকিৎসক হয়েও প্রশাসক হতে পারেন, আমি চাইব আগামী দিনে ত্রিপুরাতেও চিকিৎসকদের মধ্যে থেকে প্রশাসক উঠে আসবেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top