News Flash

  • Home
  • Uncategorized
  • ডাবলসে জয় দিয়ে উইম্বলডন যাত্রা শুরু করলেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা
Image

ডাবলসে জয় দিয়ে উইম্বলডন যাত্রা শুরু করলেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা

নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.) : উইম্বলডনে ফের চেনা মেজাজে দেখা গেল সানিয়া মির্জাকে। বেথানি মাটেককে সঙ্গী করে উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডে উঠলেন সানিয়া। ধীরে শুরু করলেও ম্যাচ গড়ানোর সঙ্গে ছন্দ ফিরে পান সানিয়া-বেথানি। তার পর চিলির জুটিকে ২৭ মিনিটের লড়াই শেষে হারান ৭-৫, ৬-৩ ব্যবধানে।

ম্য়াচের শুরুতেই ভারতীয়-আমেরিকান জুটির উপর চাপ তৈরি হয়। তৃতীয় গেমে বেথানির সার্ভিসে সাতবার ডিউস হয়। তিনবার ডাবল ফল্ট করেন বেথানি। তিনবার ব্রেক পয়েন্ট বাঁচানোর পর সার্ভিস বাঁচিয়ে নেন তিনি। ডেসিরে ও অ্যালেক্সা জুটি এর পরও যথেষ্ট লড়াই চালিয়ে যায়। তবে ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে সানিয়া-বেথানি জুটি দুরন্ত খেলতে থাকে। এর পর সানিয়াদের আর ম্যাচ জিতে নিতে খুব একটা সমস্যা হয়নি। এদিন সানিয়াকে দেখে যথেষ্ট ফিট বলেই মনে হয়েছে। তাঁর স্ম্যাশ ও ফোরহ্যান্ড ছিল দেখার মতো।


বৃহস্পতিবার অঙ্কিতা রায়না তাঁর মার্কিন সঙ্গী লরেন ডেভিডের সঙ্গে নামবেন। এই প্রথমবার কোনও গ্র্যান্ডস্ল্যামের মূল পর্বে একসঙ্গে দুজন ভারতীয় মহিলা টেনিস খেলোয়াড় নামছে। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনে প্রথমবার নেমেছিলেন অঙ্কিতা। সানিয়া ২০০৫ সাল থেকে গ্র্যান্ডস্ল্যামে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন। ভারতীয় টেনিস সার্কিটে সানিয়ার জনপ্রিয়তাও ছিল তুঙ্গে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top