News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় মৃতদেহ উদ্ধার
Image

তেলিয়ামুড়ায় মৃতদেহ উদ্ধার

তেলিয়ামুড়া, ১ জুলাই : বৃহস্পতিবার সাতসকালে তেলিয়ামুড়া সব্জি বাজারের শেড ঘর থেকে উদ্ধার করা হয়েছেএক ব্যক্তির মৃতদেহ। ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে তেলিয়ামুড়া সবজি বাজারের শেড ঘর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত ব্যক্তির নাম কৃষ্ণ রায়। তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি এলাকার বাসিন্দা ৫০ বছর বয়সি কৃষ্ণ রায় প্রায়শই নেশাগ্রস্ত অবস্থায় থাকতো বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তিনি বাইসাইকেল সারাইয়ের কাজ করতেন। কৃষ্ণ বেশিরভাগ সময়ই বাড়ির বাইরেই থাকতেন। বুধবারও এর ব্যতিক্রম ছিল না।

বৃহস্পতিবার সাতসকালে বাজারে আসা ক্রেতা-বিক্রেতা কৃষ্ণ রায়ের মৃতদেহ দেখতে পান সবজি বাজারের সেড ঘরে। সঙ্গে সঙ্গে তার পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়।। খবর যায় তেলিয়ামুড়া থানায়। ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের লোকজনও। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে প্রেরণ করে । কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে অবশ্য এখনও পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে তেলিয়ামুড়া থানার পুলিশ জানিয়েছে। মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top