News Flash

  • Home
  • বিনোদন
  • Tripura Assembly : প্রক্রিয়াগত ত্রুটি, বিধায়ক বৃষকেতু দেববর্মার পদত্যাগ গ্রহণ করেননি বিধানসভার অধ্যক্ষ
Image

Tripura Assembly : প্রক্রিয়াগত ত্রুটি, বিধায়ক বৃষকেতু দেববর্মার পদত্যাগ গ্রহণ করেননি বিধানসভার অধ্যক্ষ

আগরতলা, ৩০ জুন (হি. স.) : আইপিএফটি বিধায়ক বৃষকেতু দেববর্মার পদত্যাগ গ্রহণ করেননি ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রেবতী দাস। প্রক্তিয়াগত ত্রুটির কারণেই ওই পদত্যাগ গৃহীত হয়নি বলে জানিয়েছেন তিনি।

গতকাল সিমনা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বৃষকেতু পদত্যাগ পত্র বিধানসভার অধ্যক্ষের কাছে পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রী এবং আইপিএফটি সভাপতির কাছেও ওই চিঠির প্রতিলিপি দিয়েছেন। এ-বিষয়ে আজ বিধানসভার অধ্যক্ষ রেবতী দাস বলেন, পত্রবাহকের মাধ্যমে পাঠানো পদত্যাগপত্র নিয়ম অনুযায়ী গৃহীত হয় না। এক্ষেত্রে পদত্যাগী বিধায়কের সশরীরে হাজির হয়ে পদত্যাগপত্র জমা দিতে হবে। প্রয়োজনে অধ্যক্ষের সামনে তাকে পুণরায় স্বাক্ষর করতে হবে। তিনি বলেন, আমাদের এখন অপেক্ষা করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে কিছুটা সময় যাওয়ার পর পদত্যাগী বিধায়ক মত পরিবর্তন করে থাকেন।

এদিকে, পদত্যাগী বিধায়ক বৃষকেতু দেববর্মা আইপিএফটি থেকেও পদত্যাগ করেছেন। দল ও বিধায়ক পদ ছাড়ার পর তিনি আইপিএফটি সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন। তাঁর বক্তব্য, আইপিএফটি তিপ্রাল্যান্ড-র আন্দোলন থেকে সরে গেছে। জনজাতিদের জন্য পৃথক রাজ্য গঠনের দাবি থেকে আমাকেও সরে আসতে বাধ্য করছে। তাই, ওই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।

Releated Posts

দীপিকা-রণবীরের ঘরে এল দ্বিতীয় কন্যাসন্তান

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা-মা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ১৯ সেপ্টেম্বর তাঁদের…

ByBySandeep Biswas Sep 19, 2026

জুবিন গর্গের ২০০-রও বেশি বিরল গান ডিজিটাল আর্কাইভে সংরক্ষণ অসমের সঙ্গীতপ্রেমীর

গুয়াহাটি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত অসমিয়া গায়ক জুবিন গর্গের সঙ্গীতের ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন অসমের নগাঁও জেলার কুয়ারিতলের…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top