News Flash

  • Home
  • বিদেশ
  • এডিসির মহারাণীপুরে ম্যালেরিয়ার প্রকোপ, দুই কিশোর সহ মৃত্যু তিন
Image

এডিসির মহারাণীপুরে ম্যালেরিয়ার প্রকোপ, দুই কিশোর সহ মৃত্যু তিন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ জুন৷৷ ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৩ জনের৷ ঘটনা গত বুধবার এবং বৃহস্পতিবারে তুই কই জয়ধন পাড়া এলাকায়৷ অপর এক যুবক আমবাসা কুলাই হাসপাতালে ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন৷ ঘটনার বিবরণে জানা যায় ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের ১১নং মহারানী তেলিয়ামুড়া কেন্দ্রের তুই কই জয়ধন পাড়ায় মরণব্যাধি ম্যালেরিয়া জ্বরের খাবা৷


নিকট আত্মীয়া জানায় গত বুধবারে জ্বরে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয় সাম রাঙ্খল (১৩), এদিনের রাতেদ্বিতীয় মৃত্যু হয় একই পরিবারের রসলিন রঙ্খল (১৭) এর৷ গত বুধবারের পরে বৃহস্পতিবার মৃত্যু হয় আরও এক যুবকের রাম কুমার রাঙ্খল (১২) এর৷ অপরদিকে এই ম্যালেরিয়া ঞ্ঝ. জ্বরে আক্রান্ত হয়ে আশীষ কুমার রাঙ্খল (২৫) বর্তমানে আমবাসার কুলাই হাসপাতালে চিকিৎসাধীন৷ মরণব্যাধি জ্বরে তিনজনের মৃত্যু ঘটায় গোটা এলাকায় শোকের ছায়া বিরাজ করছে৷


মৃতের নিকট আত্মীয়া মিলন রঙ্খল সংবাদ প্রতিনিধিকে জানান, মৃত তিনজনের করুণা পরীক্ষা করা হয়েছিল তাদের পরীক্ষার রিপোর্ট আসে নেগেটিভ৷ এবার তুই কই জয়ধন পাড়ায় ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হলেও তেলিয়ামুড়া মহাকুমা স্বাস্থ্য প্রশাসনের কোন খবর নেই৷ এলাকায় অতি দ্রুত স্বাস্থ্য শিবির না করা হলে মৃত্যুর মিছিল বয়ে যেতে পারে৷ তবে কি কারণে মৃত্যু হয়েছে সে বিষয়েও ডিনার হয়ে গেছে৷ তবে স্বাস্থ্য প্রশাসন থেকে যদি তদন্ত করা হয় মৃত্যুর কারণ বিষয়ে আসবে৷

Releated Posts

ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে চাকরি নেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ ভারতের, নিরাপত্তা ঝুঁকি নিয়ে এমইএ-র বিশেষ নির্দেশিকা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ব্ল্যাক সি (কৃষ্ণসাগর) অঞ্চলে চলাচলকারী বা ওই অঞ্চলের মধ্য দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে চাকরি…

ByByNews Desk Jul 26, 2026

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026

ভোজ্যতেল ও ভারতীয় বাজারের উপরেই নির্ভর নেপালের রপ্তানি বৃদ্ধি, বাড়ছে ঝুঁকি

কাঠমান্ডু, ২৫ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে (মধ্য জুলাইয়ে সমাপ্ত) নেপালের রপ্তানি সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছালেও দেশের রপ্তানি ক্রমশ…

ByByNews Desk Jul 25, 2026

প্রথাগত সংবাদমাধ্যম থেকে মুখ ফিরিয়েছি, আমি না থাকলে দর্শক-শ্রোতাও থাকবে না: ট্রাম্প

ওয়াশিংটন, ২৫ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এখন আর প্রথাগত সংবাদমাধ্যমের ওপর নির্ভর করেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top