News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার দ্বিতীয় ঢেউয়ের মতো ভয়াবহ হবে না তৃতীয় ঢেউ, জানালেন এমস প্রধান
Image

করোনার দ্বিতীয় ঢেউয়ের মতো ভয়াবহ হবে না তৃতীয় ঢেউ, জানালেন এমস প্রধান

য়াদিল্লি, ২৬ জুন (হি.স.) : ভারতে কোভিডের তৃতীয় ঢেউ এলেও তা দ্বিতীয় ঢেউয়ের মতো ভয়াবহ হয়ে ওঠার সম্ভাবনা কম। তবে সে কথা ভেবে যাবতীয় কোভিড বিধি শিকেয় তুলে রাখা উচিত হবে না। বরং দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা থেকে শিক্ষা নিয়ে তৃতীয় ঢেউ মোকবিলার প্রস্তুতি নিতে হবে। শনিবার দিল্লির ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস)’-র প্রধান চিকিৎসক রণদীপ গুলেরিয়া সংবাদমাধ্যমকে একথা জানান।
গুলেরিয়া বলেন, “দ্বিতীয় ঢেউয়ের চেয়ে তৃতীয় ঢেউ আরও ভয়াবহ হয়ে উঠবে কি না তা নিয়ে ইতিমধ্যেই বহু আলোচনা, বিতর্ক হয়েছে। হয়ে চলেছে। আমার ধারণা, দ্বিতীয় ঢেউয়ের মতো এতটা ভয়াবহ হবে না কোভিডের তৃতীয় ঢেউ।”
সার্স-কভ-২ ভাইরাসের ‘ডেল্টা প্লাস’ রূপ ভারতে কোভিডের তৃতীয় ঢেউকে আরও ভয়াবহ করে তুলতে পারে বলে ইতিমধ্যেই বিভিন্ন সংবাদমাধ্যমে কয়েকটি খবর প্রকাশিত হয়েছে।
এপ্রসঙ্গে গুলেরিয়া বলেন, “ভাইরাসের এই ডেল্টা প্লাস রূপের উপর কড়া নজর রাখা হচ্ছে। কিন্তু দেখা গিয়েছে, এই মুহূর্তে সার্স-কভ-২ ভাইরাসের এই রূপটি (ডেল্টা প্লাস) ভারতে প্রধান (ডমিন্যান্ট) হয়ে ওঠেনি। বরং সেটা হয়েছে ডেল্টা রূপের ক্ষেত্রে। আমাদের আরও নজর রেখে চলতে হবে। জিনোম সিকোয়েন্স করে বুঝতে হবে ভারতের জনসংখ্যায় এই রূপের (ডেল্টা প্লাস) প্রভাব কতটা বা তা কতটা হতে পারে। আর সেই মতো ব্যবস্থাও নিতে হবে।”

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top