News Flash

  • Home
  • দেশ
  • কোভিডে ১,৪২২ জনের মৃত্যু, ৮৮-দিন পর সংক্রমণ কমে ৫৩,২৫৬
Image

কোভিডে ১,৪২২ জনের মৃত্যু, ৮৮-দিন পর সংক্রমণ কমে ৫৩,২৫৬

নয়াদিল্লি, ২১ জুন (হি.স.): ভারতে কমতে কমতে ৫৪-হাজারের নীচে নেমে এল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনা-আক্রান্ত হয়েছেন ৫৩,২৫৬ জন, ৮৮-দিন পর এতটা কমল আক্রান্তের সংখ্যা। মৃত্যুর সংখ্যাও দেড় হাজারের নীচে নেমে এসেছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ১,৪২২ জন করোনা-রোগী। রবিবার সারাদিনে ভারতে করোনার থেকে সেরে উঠেছেন ৭৮ হাজার ১৯০ জন। এক ধাক্কায় সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমেছে ২৬,৩৫৬ জন, ফলে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৭,০২,৮৮৭ জন (২.৩৫ শতাংশ)।  

কোভিড টিকাকরণও সমানতালেই চলছে, ভারতে সোমবার সকাল আটটা পর্যন্ত মোট ২৮,০০,৩৬,৮৯৮ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ১ হাজার ৪২২ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩,৮৮,১৩৫ জন (১.৩০ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৩,৮৮,৬৯৯।

সুস্থতা প্রতিদিনই স্বস্তি দিচ্ছে দেশবাসীকে, রবিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৭৮ হাজার ১৯০ জন। ফলে সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ২,৮৮,৪৪,১৯৯ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৬.৩৬ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ২৮ কোটি ০০ লক্ষ ৩৬ হাজার ৮৯৮ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৩০,৩৯,৯৯৬ জনকে।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top