News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চিকিৎসদের উপর হামলা, রাজ্যেও পালন করা হল ন্যাশনাল প্রটেস্ট ডে
Image

চিকিৎসদের উপর হামলা, রাজ্যেও পালন করা হল ন্যাশনাল প্রটেস্ট ডে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ চিকিৎসকদের নিগৃহীত ও হামলার প্রতিবাদে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা স্টেট ব্রাঞ্চের উদ্যোগে শুক্রবার রাজ্যেও ন্যাশনাল প্রটেস্ট ডে পালন করা হয়৷ এ উপলক্ষে আইজিএম হাসপাতালে প্রতিবাদ-বিক্ষোভ সংগঠিত করা হয়৷ডাক্তারদের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে শুক্রবার আইজিএম হাসপাতালে চিকিৎসকরা প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন৷


একাংশ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বদান্যতায় গোটা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সমাজ কলঙ্কিত হচ্ছে৷ তাদেরকে এসব বিষয়ে সতর্ক হতে হবে৷ অন্যথায় গোটা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কলঙ্কিত হবেন৷ এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না৷ সেবা ধর্মে দীক্ষা নিয়ে যারা চিকিৎসা পরিবারের সবার সঙ্গে যুক্ত হন তাদের কাছ থেকে রোগী এবং তাদের পরিবার সহ সাধারন মানুষ অভব্য আচরণ কোন দিনেই আশা করেন না৷


স্বাভাবিক কারণেই নিজেদের অঙ্গীকার পালনে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যত্নবান হবে সেটাই প্রত্যাশা রাজ্যবাসীর৷ একথা অনস্বীকার্য যে চিকিৎসকদের রোগী ও তাদের পরিবারের লোকজন রা ঈশ্বর সমতুল্য বলেই সম্মান করেন শ্রদ্ধা করেন৷ সেই শ্রদ্ধা ও সম্মানের প্রতিদান দেওয়া তাদের দায়িত্ব ও কর্তব্য৷ এ বিষয়ে আন্দোলনকারী চিকিৎসক সংগঠনের নেতৃবৃন্দের মতামত জানতে চাওয়া হলে চিকিৎসকরাও মানুষ৷ চিকিৎসকরা যাতে আঘাত প্রাপ্ত না হয়, আক্রান্ত না হন তা নিশ্চিত করতে হবে৷ চিকিৎসকরা সুস্থ থাকলে সুরক্ষিত থাকলেই রোগীদের পরিষেবা দিতে সক্ষম৷


শান্তিরবাজার সংযোজন ঃ চিকিৎসকদের উপর আক্রমনের প্রতিবাদে শান্তির বাজার জেলা হাসপাতালে এক প্রতিবাদ কর্মসূচী পালন করলো হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা৷ শুক্রবার শান্তির বাজার জেলা হাসাপাতালে ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশান এর উদ্দ্যোগে জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা এক প্রতিবাদ কর্মসূচী পালন করে৷ সারা ভারতবর্ষে প্রতিনিয়ত কোথাও না কোথাও চিকিৎসকদের উপর আক্রমন করাহচ্ছে৷ করোনা ভাইরাসের মহামারির মধ্যে রাজ্যের সর্বত্র সরকারি হাসাপাতলে কর্তব্যরত চিকিৎসকরা প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করেযাচ্ছেন৷ দিবা রাত্র পরিষেবা প্রদান করেযাচ্ছে চিকিৎসকরা৷


কিন্তু দেখাযাচ্ছে কিছু সংখ্যক দুসৃকতিকারী অন্যায়ভাবে চিকিৎসকের উপর হাত উঠাচ্ছে৷ এরই প্রতিবাদে আজ শান্তির বাজার জেলা হাসাপাতালে কর্তব্যর চিকিৎসকরা কালো ব্যাচ ধারনকরে প্রতিবাদ কর্মসূচী পালন করলো৷ আজকের এই কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে কিছু বক্তব্য তুলে ধরেন জেলা হাসাপাতলের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শান্তুনু দাস৷ তিনি জানান বর্তমানে যে ভাবে ডাক্তাএরের উপর আক্রমন করাহচ্ছে এতেকরে ভবিষ্যৎ প্রজন্মের লোকজনেরা সরাকারি হাসপাতালে চাকুরি করতে চাইবেননা৷
যে সকল বেসরকারি হাসাপাতালে নিরাপত্তা পাবে সেই সকল হাসাপাতালে চাকুরি করবেন বলে জানান চিকিৎসক শান্তুনু দাস৷ তাই সকলকে আজকের এই প্রতিবাদ কর্মসূচীতে সামিল হয়ে চিকিৎসকদের পাশে দারনোর জন্য বিশেষ আহববান জানানোহয়৷ যাতে করে আগামীদিনে চিকিৎসা পরিষেবা সঠিক ভাবে থাকে তারই প্রয়াস চালিয়ে যাচ্ছে চিকিৎসকরা৷

Releated Posts

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top