News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ‘পিএম কিষাণ সম্মান যোজনার সুবিধা সব কৃষক পাচ্ছেন না’, ফের বিজেপিকে নিশানা মমতার
Image

‘পিএম কিষাণ সম্মান যোজনার সুবিধা সব কৃষক পাচ্ছেন না’, ফের বিজেপিকে নিশানা মমতার

কলকাতা, ১৭ জুন (হি.স.):করোনা আবহে বর্তমানে লকডাউন চলছে রাজ্যজুড়ে । লকডাউন আবহের মাঝেই বৃহস্পতিবার নবান্ন থেকে কৃষকবন্ধু প্রকল্পের উদ্ধোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কৃষকবন্ধু প্রকল্পের উদ্ধোধনের পরেই ফের বিজেপিকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর । ‘পিএম কিষাণ সম্মান যোজনার সুবিধা সব কৃষক পাচ্ছেন না ‘ ফের কেন্দ্রীয় সরকারকে একহাত মুখ্যমন্ত্রীর ।
কৃষকবন্ধুু প্রকল্পের উদ্ধোধন করে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, ‘কৃষক বন্ধু প্রকল্পে ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্যের । আজ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন কৃষকরা । ৫ হাজারের বদলে ১০ হাজার টাকা করে পাবেন তাঁরা ‘। এরপরেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় প্রকল্প অর্থাৎ পিএম কিষাণ সম্মান যোজনার সুবিধা সব কৃষক পাচ্ছেন না। বর্গাদার, খেতমজুররাও পাচ্ছেন না। কিন্তু কৃষকবন্ধু প্রকল্পের আওতায় রাজ্যের সব কৃষককে আনা হয়েছে। খেতমজুরদেরও ভাতা বাড়ানো হয়েছে। দেশের সর্বত্র কৃষক বিক্ষোভ চলছে । কিন্তু বাংলায় কৃষকদের অবস্থা অনেক ভাল । সবটাই রাজনৈতিক হিংসা নয়। ব্যক্তিগত শত্রুতার জেরেও এমন ঘটনা ঘটেছে।কয়েকটি ঘটনা বিচারাধীন যাই হোক । ১-২টো বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে । ওরা শুধু সন্ত্রাস সন্ত্রাস বলে চেঁচিয়ে যাচ্ছে । যতই হিংসার কথা বলা হোক এখানে কোনও হিংসা হয় না। কোনও ধরনের হিংসা হলে পুলিশকে পদক্ষেপ নিতে বলেছি। এ ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। রাজনৈতিক হিংসা নয় । এটা আসলে বিজেপির গিমিক ভায়োলেন্স।
এরপরেই রাজ্যপাল জগদীপ ধনখরের দিল্লি যাওয়া প্রসঙ্গে তোপ দাগিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘ছোট ছেলে হলে বকাঝকা করা হয় । উনি তো ওদেরই লোক । কার সঙ্গে দেখা করবেন ওনার ব্যাপার’ ।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top