News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু পুটিয়া গ্রামে
Image

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু পুটিয়া গ্রামে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন৷৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক যুবকের৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সীমান্তবর্তী পুটিয়া গ্রামে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে আবারো একটি তাজা প্রাণ অকালে ঝরে গেল৷ঘটনার বিবরণে জানা যায় পুটিয়া গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের ফুল মিয়ার পুত্র জুয়েল মিয়া আশাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৪নং ওয়ার্ড এলাকায় গাছ কাটতে যায়৷ একটি কেবল তার মাটিতে ঝুলন্ত অবস্থায় পড়েছিল৷


জুয়েল মিয়া তারটি রাস্তা থেকে সরানোর উদ্দেশ্যে কেবল তারটিকে সরাতে যান৷ বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় জুয়েল মিয়ার৷তার বয়স ২৫ বছর৷ অন্যান্য কর্মীরা বিদ্যুৎপৃষ্ঠ জুয়েল মিয়াকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান৷কর্তব্যরত চিকিৎসক দীপ্তনীল নাথ তাকে মৃত বলে ঘোষণা করেন৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু সংবাদে গোটা এলাকা শোকোস্তব্ধ হয়ে পড়েছে৷ তার অকাল মৃত্যুর জন্য এলাকাবাসীর বিদ্যুৎ দপ্তরকে দায়ী করেছেন৷ মৃতের পরিবারকে প্রয়োজনীয় আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য দাবি উঠেছে৷

Releated Posts

বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হেপাটাইটিস নির্মূল করতে জনসচেতনতা আরও বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের মানুষদের সুস্থ রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। হেপাটাইটিস রোগ নির্মূল করতে জনসচেতনতা বাড়ানোর…

ByByReshmi Debnath Jul 28, 2026

এডিসিতে নিয়োগ ও আর্থিক লেনদেন নিয়ে অনিয়মের অভিযোগ গণমুক্তি পরিষদের, শিলংয়ে বাড়ি লিজ নিয়ে প্রশ্ন রাধাচরণ দেববর্মার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: তিপ্রা মথা পরিচালিত টিটিএএডিসি-এর প্রশাসনিক কার্যকলাপ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলল গণমুক্তি পরিষদ।…

ByByReshmi Debnath Jul 28, 2026

গুরু রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘সম্প্রীতি সংকল্প অভিযান’-এর সূচনা, আট মাসব্যাপী কর্মসূচির ঘোষণা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী ‘সম্প্রীতি সংকল্প অভিযান’…

ByByReshmi Debnath Jul 28, 2026

এমবিবি বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির ঘটনায় দুই অটোচালক গ্রেপ্তার

আগরতলা, ২৮ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরের বাইরে এক মহিলা যাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের…

ByByTaniya Chakraborty Jul 28, 2026
Scroll to Top