News Flash

  • Home
  • বিদেশ
  • মুঙ্গিয়াকামিতে পানীয় জলের তীব্র সংকট
Image

মুঙ্গিয়াকামিতে পানীয় জলের তীব্র সংকট

আগরতলা, ১৫ জুন : মুঙ্গিয়াকামি ব্লকের ৪৩ মাইল এলাকার উপজাতি অংশের মানুষজন পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন। অপরিস্রুত পানীয় জল পান করে জল বাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন গিরিবাসীরা।সুখা মরশুম কিংবা বর্ষা মরশুম সব সময়ই প্রত্যন্ত এলাকা গুলিতে তীব্র পানীয় জলের সংকট দেখা দেয় । ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী আরডি ব্লকের অধীন ৪৩ মাইল এলাকায়। এলাকায় বর্তমানে ৬০থেকে ৬৫টি উপজাতি পরিবারের বসবাস। প্রত্যন্ত এলাকার উপজাতিরা মৌলিক চাহিদাগুলোর কথা তারা না তুলে ধরলেও পানীয় জলের যে তীব্র সংকট রয়েছে দীর্ঘদিন ধরে তা তুলে ধরেছেন।

ওই এলাকায় বসবাসকারী এক উপজাতি যুবক জানান, যুগ যুগ ধরে তীব্র পানীয় জলের সংকটের মধ্য দিয়ে দিন গুজরান করতে হচ্ছে তাদের। মুঙ্গিয়াকামী ব্লকের অধীন ৪৩ মাইল এলাকায় বসবাসকারী জনজাতি অংশের মানুষেজনেরা ছড়ার জল কিংবা মাটি কুঁড়ে কাঁচা কুঁয়ো তৈরি করে সেই কুঁয়ো থেকে জল সংগ্রহ করে চাহিদা মেটাতে বাধ্য হচ্ছেন। সেই অপরিশ্রুত জল খেয়ে তৃষ্ণা মেটাতে হচ্ছে তাঁদের। এই অপরিশ্রুত পানীয় জল খাওয়ার ফলে জল বাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। প্রত্যন্ত এলাকায় গিয়ে প্রত্যক্ষ করা যায় এলাকার এক উপজাতি যুবক পরিবারের লোকজনদের পানীয় জলের তৃষ্ণা মেটানোর তাগিদে প্রায় ৫০০ থেকে ৭০০ ফুট পাহাড়ের নিচের ছড়া থেকে অপরিশ্রুত জল সংগ্রহ করছে।

অন্যদিকে ওই যুবক জানায়, বর্ষাকালে তারা ছড়ার জল সংগ্রহ করতে খুব দুর্ভোগের সম্মুখীন হতে হয় ।ছড়ার মধ্যে যাতায়াতের রাস্তার বেহাল দশার কারণে সমস্যা আরো বৃদ্ধি পেয়েছে। ফলে তারা বৃষ্টির জল সংগ্রহ করেই তাদের পানীয় জলের তৃষ্টা নিবারণ করে। তারা জানান, ডিডব্লিউ এস এর মাধ্যমে পানীয় জল দেওয়ার কথা থাকলেও সময় মত পানীয় জল দেওয়া হয় না, অভিযোগ করেন এলাকার গিরিবাসীরা।

বর্তমানে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ এলাকার ক্ষমতায় রয়েছে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বাধীন তিপরা মথা দল। এখন দেখার বিষয় প্রত্যন্ত এলাকায় পানীয় জল সংকট নিরসন করার লক্ষ্যে এডিসি প্রশাসন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে।

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top