News Flash

  • Home
  • খেলা
  • রাজনগরে এসএফআই রাজ্য সম্পাদকের বাড়িতে হামলা
Image

রাজনগরে এসএফআই রাজ্য সম্পাদকের বাড়িতে হামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ এসএফআই রাজ্য কমিটির সম্পাদক সন্দীপন দেবের বাড়িতে দুসৃকতিদের হামলার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে রবিবার রাতে শহরের রাজনগর এলাকায়৷ এসএফআই রাজ্য কমিটির তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে,আগরতলায় করোনা কারফিউ চলাকালীন সন্ধ্যারাত্রির পর থেকেই বিজেপি দলের দুষৃকতী বাহিনী আগরতলা রাজনগর এলাকায় এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব এর বাড়ির পাশে একত্রিত হতে শুরু করে৷ রাত আনুমানিক ১১ টায় আচমকা ২৫-৩০ জন বিজেপি’র গুন্ডাবাহিনী সংগঠিত ভাবে এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব এর রাজনগর স্থিত বাড়িতে বর্বরোচিত কায়দায় হামলা চালায়৷ সন্দীপন দেব এর উপর দৈহিক আক্রমণ চালায় বর্বর গুন্ডা বাহিনী৷ উনার পরিবারের লোকেরা বাঁধা দিতে এগিয়ে আসলে তাদের উপরও আক্রমণ চালায় বর্বর গুণ্ডারা৷ আক্রান্ত হয় সন্দীপন দেব এর দুই ভাই সৃজন দেব এবং প্রান্তিক দেব৷


ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্যে কমিটি, এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব সহ তাঁর পরিবারের উপর শাসকদলীয় দুর্বৃত্তদের যে বর্বরোচিত হামলা হুজ্জুতির ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা ধিক্কার ও প্রতিবাদ জানাচ্ছে৷ এই ঘটনার সাথে জড়িত সমস্ত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছে সংগঠন৷ রাজ্যের সমস্ত অংশের জণগণকে শাসকদলের এই ধরনের আধা ফ্যাসিস্ট সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হতে এবং গণ প্রতিরোধের প্রাচীর গড়ে তুলতে আহ্বান জানিয়েছে এসএফআই৷

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top