News Flash

  • Home
  • বিদেশ
  • জ্বালানি তেলের দাম বাড়ছে স্বীকার করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী
Image

জ্বালানি তেলের দাম বাড়ছে স্বীকার করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী

নয়াদিল্লি, ১৩ জুন (হি.স.) : অবশেষে স্বীকার করলেন, স্বীকার করে নিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রবিবার নয়াদিল্লির মহারাজা আগ্রাসেন হাসপাতালে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেডের তৈরি করা অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধনে গিয়ে   কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বলেন, জ্বালানি স্বীকার করছি তেলের দাম বাড়ছে। তবে পেট্রল এবং ডিজেলের লাগামছাড়া দাম বৃদ্ধির দায় করোনাভাইরাস টিকা, রেশনের উপর দায় চাপিয়ে দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

তিনি বলেন, ‘আমি স্বীকার করছি, আজ যে দাম পড়ছে, তার জেরে আমজনতা সমস্যায় পড়ছেন। সেটা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু ভারত সরকার হোক বা রাজ্য সরকার – এক বছরে করোনাভাইরাস টিকার জন্য ৩৫,০০০ কোটি টাকা খরচ হচ্ছে। বিনামূল্যে রেশন দেওয়ার জন্য এক লাখ কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা চালু করেছেন প্রধানমন্ত্রী। পিএম কিষান যোজনায় হাজার-হাজার কোটি টাকা সরাসরি দেশের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। কৃষকদের কল্যাণের জন্য ধান এবং গমের ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করা হয়েছে। এই সময় দেশে কর্মসংস্থান তৈরি এবং উন্নয়নমূলক কাজের জন্য বিনিয়োগের প্রয়োজন আছে। এই কঠিন সময় পয়সা বাঁচিয়ে মানুষের কল্যাণে ব্যবহার করছি।’

 পেট্রোলিয়াম মন্ত্রী আরও বলেন, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর যখন এতই চিন্তা, তখন কেন মহারাষ্ট্রে, পঞ্জাব, রাজস্থানের মতো কংগ্রেস-শাসিত রাজ্যগুলিকে জ্বালানি তেলের দাম কম করতে বলছেন না। মহারাষ্ট্রে তো সবথেকে বেশি কর চাপানো হয়। 

প্রসঙ্গত, চলতি বছর পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের পর থেকেই দেশে লাগাতার বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। মুম্বইয়ে সেঞ্চুরি করে ফেলেছে এক লিটার পেট্রল। ভারত-পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত রাজস্থানের শ্রী গঙ্গাধর জেলায় লিটারপিছু ডিজেল ১০০ টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। সেখানে এক লিটার পেট্রল বিকোচ্ছে ১০৭.২২ টাকায়। দিল্লিতে রেকর্ড করে ফেলেছে পেট্রল। অথচ দামে কোনওভাবে লাগাম পড়ছে না। তা নিয়ে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে। 

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top