News Flash

  • Home
  • Uncategorized
  • আলু-পেঁয়াজের কালোবাজারী, আগরতলার বাজারগুলিতে অভিযান মহকুমা প্রশাসনের
Image

আলু-পেঁয়াজের কালোবাজারী, আগরতলার বাজারগুলিতে অভিযান মহকুমা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজার সহ অন্যান্য বাজারগুলিতে একাংশের ব্যবসায়ী বিভিন্ন পণ্য সামগ্রীর কৃত্রিম সংকট তৈরি করে মূল্যবৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ এরই পরিপ্রেক্ষিতে সদর মহকুমা প্রশাসন পরিস্থিতি মোকাবেলায় ময়দানে নেমেছে৷বুধবার আলু ও পেঁয়াজের কালোবাজারিদের বিরুদ্ধে অভিযানে নামল সদর মহকুমা প্রশাসন৷


অধিক মুনাফা লাভের লোভে মজুতদাররা মাল গুদামজাত করে রেখেছেন৷ ওসব মালপত্রের বৈধ কাগজপত্র নেই৷ কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রি করছে তারা৷ এরকম অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে তদন্ত করতে গিয়ে প্রামাণ্য বেশ কিছু তথ্য পেয়েছেন মহকুমা প্রশাসনের কর্মকর্তারা৷ এরই পরিপ্রেক্ষিতে অনেকগুলো দোকান বন্ধ করে দিয়েছেন সদর ডিসিএম আশিস দাস৷ আরো বেশ কিছু সংখ্যক ব্যবসায়ীকে এসব বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে৷


উল্লেখ্য গত কয়েকদিন ধরেই একাংশের ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে আলু পিয়াজ সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় মূল্য বৃদ্ধি করে সমস্যা তৈরি করছেন৷ তাতে সাধারণ মানুষ বিপাকে পড়েছেন৷ এর পরিপ্রেক্ষিতেই সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে মহারাজগঞ্জ বাজারে বুধবার খানা দেওয়া হয়৷ বাজার নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এ ধরনের হানাদারি অব্যাহত থাকবে বলেও প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top