News Flash

  • Home
  • Uncategorized
  • তিন দফা দাবীতে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন দিল এআইডিএসও
Image

তিন দফা দাবীতে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন দিল এআইডিএসও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ বুধবার তিন দফা দাবিতে শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন৷করোণা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন ছাত্রছাত্রীরা৷ সুকল-কলেজ বন্ধ হয়ে রয়েছে৷পঠন-পাঠন স্তব্ধ৷ চূড়ান্ত মূল্যায়ন এর কাজ বন্ধ হয়ে পড়েছে৷ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনিশ্চয়তার মুখে৷


এসব বিষয় নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক আহ্বান করেছে৷ রাজ্যের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন এর পক্ষ থেকে বুধবার শিক্ষা ভবনে শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়৷ তিন দফা দাবর মধ্যে রয়েছেত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে যে বৈঠক আহ্বান করেছে সেই বৈঠকে প্রতিটি ছাত্র সংগঠনের প্রতিনিধিদের থাকার সুযোগ দিতে হবে এবং তাদের মতামত গ্রহণ করতে হবে৷

পঞ্চম , নবম এবং একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ইন্টার্নাল মূল্যায়ন এর মধ্য দিয়ে পরবর্তী ক্লাসে উন্নীত করতে হবে এবং তাদের সিলেবাস প্রদান করতে হবে৷ প্রতিটি ছাত্রছাত্রীকে বিনা মূল্যে কোভিড টিকাকরণ করার ব্যবস্থা করতে হবে৷ডেপুটেশন ও স্মারকলিপি গ্রহণ করে শিক্ষা অধিকর্তা এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে বলে প্রতিনিধি দলের তরফ থেকে জানানো হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top