News Flash

  • Home
  • খেলা
  • নির্ভীকতার সঙ্গে নিজেদের অবস্থানে দৃঢ়প্রতিজ্ঞ কৃষকরা : রাহুল গান্ধী
Image

নির্ভীকতার সঙ্গে নিজেদের অবস্থানে দৃঢ়প্রতিজ্ঞ কৃষকরা : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৯ জুন (হি.স.): দেখতে দেখতে ৬ মাস অতিক্রান্ত হয়ে গেল, দিল্লির সীমায় কৃষকদের আন্দোলন এখনও চলছে। এই সময়ে মৃত্যু হয়েছে ৫০০-র বেশি কৃষকের অমূল্য জীবন। যদিও, নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন অন্নদাতারা। ৫০০-র বেশি কৃষকের মৃত্যুতে দুঃখপ্রকাশ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুলের মতে, নির্ভীক থেকে নিজেদের অবস্থানে দৃঢ়প্রতিজ্ঞ কৃষকরা। কৃষক আন্দোলনে ৫০০ মৃত্যু হ্যাশট্যাগ করে রাহুল গান্ধী বুধবার টুইট করেছেন, “জমি-দেশের রক্ষায় মারা গিয়েছেন কৃষকরা, কিন্তু ভয় পাননি কৃষকরা, বর্তমানেও দৃঢ় রয়েছেন কৃষকরা।

কৃষকদের মৃত্যু নিয়ে এদিন সকালে টুইট করে কিসান একতা মোর্চা। মোদী সরকারকে আক্রমণ করে টুইট কিসান একতা মোর্চা লিখেছে, “ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য ৫০০-র বেশি নিরপরাধ প্রাণ হারিয়েছেন, এখনও মোদী সরকার তাঁদের কথায় কান দিচ্ছে না, একমাত্র দাবি প্রত্যাহার করা হোক কৃষি আইন।” অপর টুইটে লেখা হয়েছে, দিল্লি সীমায় ৬ মাস অতিক্রান্ত হল কৃষকদের আন্দোলন, মোদী সরকারের অহঙ্কারী ও নির্দয় আচরণের জন্য ৫০০-র বেশি মূল্যবান জীবন চলে গেল।”

Releated Posts

ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে অসমে চার দিন রাত ৩.৩০টা পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁ

গুয়াহাটি, ১৫ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল নির্বিঘ্নে উপভোগ করতে ফুটবলপ্রেমীদের সুবিধার কথা মাথায় রেখে গুয়াহাটির…

ByByNews Desk Jul 15, 2026

লর্ডস টেস্টে ভারতের দাপট, চা-বিরতিতে ৩০/০, লিড বেড়ে ১৪৫ রান

লন্ডন, ১১ জুলাই (আইএএনএস) : লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র মহিলা টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। দ্বিতীয় দিনের…

ByBySandeep Biswas Jul 11, 2026

ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…

ByByNews Desk Jul 9, 2026

আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা

এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…

ByByNews Desk Jul 8, 2026
Scroll to Top