News Flash

  • Home
  • বিদেশ
  • কানপুরে বাস-টেম্পোর সংঘর্ষে মৃত ১৭, ব্যথিত মোদী ও শাহ
Image

কানপুরে বাস-টেম্পোর সংঘর্ষে মৃত ১৭, ব্যথিত মোদী ও শাহ

কানপুর ও নয়াদিল্লি, ৯ জুন (হি.স.): উত্তর প্রদেশের কানপুরে বেসরকারি বাস ও টেম্পোর সংঘর্ষে প্রাণ হারালেন ১৭ জন। ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। তাঁদের মধ্যে অনেকেরই শারীরিক অবস্থা সঙ্কটজনক। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে কানপুর শহরের উপকণ্ঠে সাচেন্দিতে। দুর্ঘটনাগ্রস্ত বাসটি লখনউ থেকে দিল্লি অভিমুখে যাচ্ছিল। ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ মোহিত আগরওয়াল জানিয়েছেন, “মঙ্গলবার রাতে সাচেন্দির কিসান নগর এলাকায় একটি খালের কাছে বেসরকারি বাস ও বিক্রম টেম্পোর সংঘর্ষ হয়। দ্রুত গতিতে টেম্পোতে ধাক্কা মারে বাসটি, পরে বাস ও টেম্পো উল্টে যায়।

আইজি মোহিত আগরওয়াল আরও জানিয়েছেন, “স্থানীয় একটি ফ্যাক্টরি থেকে কর্মীদের নিয়ে যাচ্ছিল টেম্পোটি এবং বাসটি লখনউ থেকে দিল্লি অভিমুখে যাচ্ছিল। সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে বাস ও টেম্পোর সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে বেশি টেম্পোর যাত্রী।”

দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শোকে বিহ্বল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা বলেছেন। মৃতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও সমবেদনা জানিয়েছেন।

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top