News Flash

  • Home
  • বিনোদন
  • অমিত শাহ সকাশে শুভেন্দু, দিল্লি যাত্রা নিয়ে জল্পনা তুঙ্গে!
Image

অমিত শাহ সকাশে শুভেন্দু, দিল্লি যাত্রা নিয়ে জল্পনা তুঙ্গে!

নয়াদিল্লি, ৮ জুন (হি.স.): দিল্লি থেকে ডাক এসেছিল, সেই মতো সোমবার রাতেই দিল্লি গিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এবং বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতেই দিল্লিতে এসেছেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার প্রথমেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে যান শুভেন্দু, সেখানে অমিত শাহের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা হয় শুভেন্দুর। অমিতা শাহের সঙ্গে বৈঠকের পর শুভেন্দু টুইট করেছেন। লিখেছেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বাংলা নিয়ে কথা বলেছি। তাঁর আশীর্বাদ চেয়েছি। উনি আশ্বস্ত করে জানিয়েছেন, বাংলার পাশেই থাকবেন।’
বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে শুভেন্দুর। তবে ঠিক কী কারণে শুভেন্দুর এই দিল্লি যাত্রা, তা এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে, পশ্চিমবঙ্গে ভোটপরবর্তী হিংসা নিয়ে অভিযোগ জানাতে বিরোধী দলনেতা দিল্লি গিয়েছেন। এও শোনা যাচ্ছে, বিজেপিতে সম্ভবত বড় কোনও সাংগঠনিক রদবদল হতে পারে। তবে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে এখনও কিছু বলা হয়নি।

Releated Posts

‘স্টারডম জীবন নয়, জীবনের একটি অতিরিক্ত অংশ’: জিৎ

মুম্বই, ২২ আগস্ট (আইএএনএস): কয়েক দশকের অভিনয় জীবনে বাংলা সিনেমায় নিজের বিশেষ জায়গা তৈরি করেছেন অভিনেতা জিৎ। তবে…

ByByNews Desk Aug 22, 2026

গুলজারকে ‘হিন্দি সিনেমার রত্ন’ বললেন সুভাষ ঘাই, কবিতা শিক্ষায় তাঁর অনন্য অবদানের প্রশংসা

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): প্রবীণ কবি ও গীতিকার গুলজারের জন্মদিনে হৃদয়ছোঁয়া শুভেচ্ছা জানালেন চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই। গুলজারকে…

ByByNews Desk Aug 18, 2026

‘তামিল আইডল’-এর মাধ্যমে নতুন গায়ক খুঁজবেন এআর রহমান, তামিলনাড়ু জুড়ে শুরু অডিশন

মুম্বই, ১৭ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ু থেকে নতুন প্রতিভাবান গায়ক-গায়িকা খুঁজে বের করতে এবার ‘তামিল আইডল’-এর মাধ্যমে প্রতিভা অন্বেষণে…

ByByNews Desk Aug 17, 2026

কাঁধে অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন জুনিয়র এনটিআর

হায়দরাবাদ, ১৩ আগস্ট (আইএএনএস): কাঁধে চোটের কারণে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা জুনিয়র এনটিআর।…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top