News Flash

  • Home
  • খেলা
  • অপারেশন ব্লু স্টারের বর্ষপূর্তিতে স্বর্ণমন্দিরের ভিতরে খালিস্তানি পতাকা
Image

অপারেশন ব্লু স্টারের বর্ষপূর্তিতে স্বর্ণমন্দিরের ভিতরে খালিস্তানি পতাকা

অমৃতসর, ৬ জুন (হি.স.) : পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের ভিতরেই দেখা গেল খালিস্তানি পতাকা। শুধু পতাকাই নয়, সেই সঙ্গে প্রয়াত খালিস্তানি নেতা জার্নাল ভিন্দ্রাওয়ালের ছবিও দেখা গেল সেখানে। উঠল খালিস্তানি স্লোগানও।  ‘অপারেশন ব্লু স্টার’। তার ৩৭তম বর্ষপূর্তিতে স্বর্ণ মন্দিরের ভিতরেই এমন ঘটনা ঘিরে শুরু হয়েছে বিতর্ক।


আজ থেকে ৩৭ বছর আগে ১৯৮৪ সালের ১ থেকে ১০ জুন পর্যন্ত ‘অপারেশন ব্লু স্টার’ চালানো হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে স্বর্ণমন্দির চত্বরে আশ্রয় নেওয়া জার্নাল ভিন্দ্রাওয়ালে ও তার সাঙ্গোপাঙ্গোদের ধরতে সেখানে অভিযান চালায় ভারতীয় সেনা। অভিযানে অনেকেরই মৃত্যু হয়। এদিন স্বর্ণমন্দিরে ‘অপারেশন ব্লু স্টার’-এর বর্ষপূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানেই পতাকা ও ছবি নিয়ে খালিস্তানি সমর্থকদের হাজির থাকতে দেখা গেল। এর আগেও বর্ষপূর্তির দিনে খালিস্তানি সমর্থকদের দেখা গিয়েছে বিক্ষোভ দেখাতে। স্লোগান দিতে। একই দৃশ্য দেখা গেল রবিবারও।  এছাড়াও আজ শিখ সম্প্রদায়ের তরফে   দিনভর নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার দীর্ঘ পদযাত্রাও করা হয় এই উপলক্ষে। রাজ্যজুড়ে কোনও রকমের অশান্তি যাতে না ছড়ায় তা নিশ্চিত করতে পাঞ্জাব সরকার নিরাপত্তা আরও জোরদার করেছে। সব মিলিয়ে ৬ হাজারেরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে কেবল অমৃতসরেই। শহরের পুলিশ কমিশনার একথা জানিয়েছেন।


খালিস্তানি জঙ্গি সমস্যা অবশ্য আজও রয়ে গিয়েছে। এর আগে মার্চ মাসে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং রাজ্যের সীমান্তে পাকিস্তানের মদতে ড্রোনের সাহায্যে খালিস্তানি জঙ্গিদের অস্ত্র সরবরাহের তীব্র বিরোধিতা করেন। কিন্তু রবিবারে ফের খালিস্তানিদের এই বিক্ষোভ বুঝিয়ে দিল, জঙ্গিরা এখনও সক্রিয় হওয়ার চেষ্টা করে যাচ্ছে পাঞ্জাবে।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top