News Flash

  • Home
  • Uncategorized
  • সোমবার বেলজিয়াম শিবিরে যোগ দিচ্ছেন কেভিন ডি ব্রুয়েনা
Image

সোমবার বেলজিয়াম শিবিরে যোগ দিচ্ছেন কেভিন ডি ব্রুয়েনা

ব্রাসেলস, ৬ জুন (হি.স.) : কোচ রবার্তো মার্টিনেজকে স্বস্তি দিয়ে বেলজিয়াম জাতীয় স্কোয়াডে যোগ দিচ্ছেন তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুয়েনা। সোমবার ম্যান সিটির এই ফুটবলার ইউরো স্কোয়াডে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন বেলজিয়াম কোচ। এক সপ্তাহ আগে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে অ্যান্তোনিও রুডিগারের সঙ্গে সংঘর্ষে চোখে আঘাত পেয়েছিলেন ব্রুয়েনা।

ব্রুয়েনার চোখে অস্ত্রোপচারও করতে হয়েছে কিন্তু তাতে ম্যান সিটি মিডফিল্ডারের ইউরোয় অংশগ্রহণ আটকাবে না। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল ইউরো থেকে আংশিক বা পুরোপুরিভাবে ছিটকে যেতে পারেন ডি ব্রুয়েনা। কিন্তু মার্টিনেজ রবিবার সাংবাদিকদের জানিয়েছেন, ‘অস্ত্রোপচার খুবই ভালো হয়েছে, সবকিছু ইতিবাচক। আমরা সোমবার ওঁর স্কোয়াডে যোগদানের অপেক্ষায় রয়েছি।’ ব্রুয়েনার অক্ষিকোটরে ছোট্ট একটা অস্ত্রোপচার হয়েছে বলে জানা গিয়েছে।

এব্যাপারে দলের কোচ জানিয়েছেন, ‘ছোট হলেও ভবিষ্যতের কথা ভেবে এই অস্ত্রোপচারটা প্রয়োজনীয় ছিল। তবে সেরে উঠতে বেশি সময় লাগবে না।’ মাত্র ২০ মিনিটের অস্ত্রোপচারে চিকিৎসকেরাও আশ্বস্ত হয়েছেন বলে জানিয়েছেন মার্টিনেজ।


এবারে ইউরোর পুল-‘বি’তে বেলজিয়ামের ওপর দুই প্রতিপক্ষ ডেনমার্ক এবং ফিনল্যান্ড। প্রথম ম্যাচের প্রতিপক্ষ হিসেবে রাশিয়াকে যথেষ্ট শক্তিশালী মনে করছেন মার্টিনেজ। রাশিয়ার মাঝমাঠে অভিজ্ঞ ফুটবলারদের উপস্থিতি সম্পর্কে সচেতন ব্রুয়েনাদের কোচ।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top