News Flash

Image

বালি মাফিয়াদের তান্ডবে দিশাহারা রঘুনাথপুরবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ বালি মাফিয়াদের তাণ্ডবে রীতিমতো দিশেহারা রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষজন৷ বালি মাফিয়ার বিরুদ্ধে কথা বললেই বাড়িঘরে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ৷ সিপাহী জলা জেলায় শাসকদলের আশ্রিত বালু মাফিয়ার তাণ্ডবে অতিষ্ঠ জনসাধারণ৷


বনদপ্তরের কোন রকম পারমিশন ছাড়াই বিশালগড় নোয়াপাড়া ৫ নং ওয়ার্ডের জসিম মিয়া বর্তমান শাসক দলের দোহাই দিয়ে অবিরাম বিশালগড় বিজয় নদ থেকে বালি তুলে নিচ্ছে৷ তার প্রতিবাদ করাতেই নদীর পার্শবর্তী বাড়িঘরের উপর হামলা ও অত্যাচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ এলাকার জনসাধারণের৷ রঘুনাথপুর পঞ্চায়েত ইনচার্জ জেসমিন বেগমকে জিজ্ঞাসা করতে উনি জানান ৫ নং ওয়ার্ডে এরকম বালু তোলার জন্য কোন ব্যক্তিকে পঞ্চায়েত থেকে কোনরকম পারমিশন দেওয়া হয়নি৷


কোন ব্যক্তি নদী থেকে বালু তুলে নিচ্ছেন এর ব্যাপারে তিনি অবগত নন৷ অন্যদিকে ,প্রধান রিপা দাস চৌধুরীকে জিজ্ঞাসা করলে উনি জানান ,এ ব্যাপারে উনি আজ সাংবাদিকের মুখ থেকে শুনতে পেয়েছেন৷ উনারা এ বিষয়টি জানার পর উর্দতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন বলেও জানিয়েছেন৷তাছাড়া ২ নং ওয়ার্ডের মেম্বার জানান, জসিম মিয়া শাসকদলের দোয়াই দিেেয় অবিরাম বালি তুলে নিেেয়ে যাচ্ছে৷ প্রতিবাদ করাতে এলাকার সংখ্যালঘু পরিবারের ওপর আক্রমণ চালায়৷ নোয়াপাড়া ৫ নং ওয়ার্ডে যদি বালি মাফিয়া জসীম মিয়ার বিরুদ্ধে বর্তমান বিজেপি সরকার কোন রকম পদক্ষেপ গ্রহণ না করে তাহলে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন এলাকাবাসী৷

Releated Posts

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top