News Flash

  • Home
  • দিনের খবর
  • স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য, আগামী সপ্তাহেই বাড়ি ফেরার সম্ভাবনা
Image

স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য, আগামী সপ্তাহেই বাড়ি ফেরার সম্ভাবনা

কলকাতা, ৩১ মে (হি. স.) :   আগের চেয়ে অনেকটাই ভালো আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আগের থেকে বেশ কিছুটা উন্নতি হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বেড়েছে অক্সিজন স্যাচুরেশনের মাত্রা। বুকের সংক্রমণও আগের তুলনায় খারাপের দিকে গড়ায়নি। খাবার খাচ্ছেন নিজেই। স্টেরয়েডের পরিমাণও কমিয়ে আনার চিন্তাভাবনা রয়েছে চিকিৎসকদের। সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে বলেও চিন্তাভাবনা করছেন চিকিৎসকরা।
আলিপুরের উডল্যান্ডস হাসপাতালের চিকিৎসকরা কড়া পর্যবেক্ষণে রেখেছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে। সোমবার সকালে হাসপাতালের তরফে জানানো হয়েছে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী  বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। বর্ষীয়ান এই রাজনীতিবিদের রক্তে গ্লুকোজের পরিমাণও স্বাভাবিক রয়েছে। স্বাভাবিকভাবেই কথা বলছেন ও খাবার খাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, করোনা  আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও করোনা আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতিতে বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরাদেবীকে হাসপাতালে ভর্তি করতে হয়। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বাড়িতে থেকেই চিকিৎসা করাতে চান। সেই মতো বাড়িতেই কয়েকদিন চিকিৎসা হয় বুদ্ধদেব ভট্টাচার্যের। এরপর তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয়। জানা গিয়েছে, তাঁর অক্সিজেন লেভেল  বেশ খানিকটা নেমে গিয়েছিল। আর কোনও ঝুঁকি নিতে চাননি চিকিৎসকরা। তড়িঘড়ি বুদ্ধদেব ভট্টাচার্যকে আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর।  আপাতত উডল্যান্ডস হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। নিয়ম করে খাবার খাচ্ছেন। স্বাভাবিক কথাবার্তা বলছেন তিনি

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top