News Flash

Image

ভিন রাজ্যে নারদ মামলা স্থানান্তর, নজর হাইকোর্টে

কলকাতা, ৩১ মে (হি. স.) : সোমবার নারদ মামলার শুনানি। সেখানেই দুটি বিষয়ে শুনানি হওয়ার কথা। একটি মূল মামলার শুনানি, অন্যটি এই মামলাকে ভিন্ন রাজ্যের স্থানান্তরকরণের জন্য সিবিআইয়ের আবেদনের ওপর শুনানি।

নারদকাণ্ডে চার হেভিওয়েট নেতা ৪ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন। তাঁরা সকলেই এখন বাড়িতে। কিন্তু মূল মামলার যেমন কোনই নিষ্পত্তি হয়নি তেমনি নারদ মামলা কলকাতা হাইকোর্টেই থাকবে নাকি ভিন্ন রাজ্যে সরবে তা নিয়েও কোনও সিদ্ধান্ত হয়নি। এই সব কিছুর জন্যই এদিন সকলের নজর থাকবে কলকাতা হাইকোর্টের দিকে।

সিবিআইয়ের তরফে আবেদনে বলা হয়েছে, এই রাজ্যে এই মামলার নিরপেক্ষ বিচার হওয়া সম্ভব নয়। তাই এই মামলা কলকাতা হাইকোর্টের পরিবর্তে ভুবনেশ্বর বা গুয়াহাটি হাইকোর্টে স্থানান্তর করা হোক। গোটা বিষয়টি এদিন নারদ মামলার জন্য গঠিত ৫জন বিচারপতির বৃহত্তর বেঞ্চের সামনেই শুনানির জন্য উঠবে এদিন।  

নারদ মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া রাজ্যের ৪ হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের গৃহবন্দি দশা থেকে মুক্তি পেলেও এই মামলাকে প্রভাবশালী হিসেবে ব্যাখ্যা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই মোতাবেক মামলা পশ্চিমবঙ্গের বাইরে সরিয়ে নেওয়ার আর্জিও জানান হয়েছিল। সোমবার সেই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। নারদ-কাণ্ডে প্রভাবশালী তত্ত্ব কতটা যুক্তিযুক্ত তা বিচার করবে হাইকোর্টের ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চ

Releated Posts

আরজি কর মামলায় ভিসেরা নমুনা ‘কারচুপির’ অভিযোগে সিবিআই-কে তদন্তের নির্দেশ আদালতের

কলকাতা, ১১ জুলাই (আইএএনএস) : আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় নিহত তরুণী…

ByBySandeep Biswas Jul 11, 2026

চন্দ্রযান-৩-এর সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে নিউজিল্যান্ডের মহাকাশ প্রযুক্তি: অকল্যান্ডে প্রধানমন্ত্রী মোদী

অকল্যান্ড, ১১ জুলাই (আইএএনএস) : ভারতের চন্দ্রাভিযান চন্দ্রযান-৩-এর সাফল্যে নিউজিল্যান্ডের মহাকাশ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন…

ByBySandeep Biswas Jul 11, 2026

জাতীয় সঙ্গীত ও জাতীয় গান নিয়ে কেন্দ্রের নতুন নির্দেশিকা ঘিরে রাজনৈতিক তরজা, মুখোমুখি বিজেপি ও বিরোধীরা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : জাতীয় সঙ্গীত এবং জাতীয় গান পরিবেশন সংক্রান্ত কেন্দ্রের নতুন নির্দেশিকাকে ঘিরে শনিবার রাজনৈতিক…

ByBySandeep Biswas Jul 11, 2026

পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি খসড়া পর্যালোচনায় অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের কমিটি, প্রকাশিত আট সদস্যের নাম

কলকাতা, ১১ জুলাই (আইএএনএস) : পশ্চিমবঙ্গ সরকার অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) বিল, ২০২৬-এর খসড়া…

ByBySandeep Biswas Jul 11, 2026
Scroll to Top